AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vocational Trainers Salary Hike: দুর্গাপুজোর আগেই সুখবর, বেতন বাড়ল এই প্রশিক্ষকদের

Vocational Trainer Salary Increase: নতুন পারিশ্রমিক কার্যকর করার জন্য ডিভেট (DVET, West Bengal)-কে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের সম্মতির পরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

Vocational Trainers Salary Hike: দুর্গাপুজোর আগেই সুখবর, বেতন বাড়ল এই প্রশিক্ষকদের
ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 9:19 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর আগেই সুখবর। একলাফে বাড়ল মাসিক পারিশ্রমিক। ভোকেশনাল ট্রেনারদের বাড়ল বেতন। এতদিন মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন ভোকেশনাল ট্রেনাররা। এবার সেই পারিশ্রমিক বাড়িয়ে ২২ হাজার টাকা করা হল। অর্থাৎ মাসে ২ হাজার টাকা বৃদ্ধি পেল তাঁদের পারিশ্রমিক। নতুন এই পারিশ্রমিক ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে।

এই পারিশ্রমিক বৃদ্ধি সেন্ট্রালি স্পনসরড স্কিম (CSS-VSE) প্রকল্পের আওতায় নিযুক্ত ভোকেশনাল ট্রেনারদের ক্ষেত্রে প্রযোজ্য। স্কুলস্তরে সাধারণ পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন পেশাগত ও কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২২ হাজার টাকার মধ্যেই থাকবে EPF, ESI-

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত ২২ হাজার টাকার মধ্যে প্রভিডেন্ট ফান্ড (EPF), ইএসআই (ESI)-সহ সমস্ত অনুদান (statutory contribution/deduction) থাকবে।  অর্থাৎ, ২২ হাজার টাকা হবে মোট পারিশ্রমিকের পরিমাণ। এর মধ্যে ইপিএফ, ইএসআই বা অন্যান্য অনুদান অন্তর্ভুক্ত থাকবে। সেক্ষেত্রে ২২ হাজার টাকার উপরে অতিরিক্ত কোনও দাবি বা পেমেন্ট করা যাবে না।

কী নির্দেশ দেওয়া হয়েছে?

নতুন পারিশ্রমিক কার্যকর করার জন্য ডিভেট (DVET, West Bengal)-কে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের সম্মতির পরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

তবে পারিশ্রমিক বাড়লেও ভোকেশনাল ট্রেনারদের নিয়োগের অন্যান্য শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ শুধুমাত্র মাসিক পারিশ্রমিকের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর থেকেই নতুন হারে পারিশ্রমিক কার্যকর হওয়ায় পুজোর মুখে রাজ্যের CSS-VSE প্রকল্পের আওতায় থাকা ভোকেশনাল ট্রেনারদের আরও সুবিধা হল।

Follow Us
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির