Election 2026: ভোটার কার্ড ছাড়া কোন নথি নিয়ে গেলে ভোট দিতে পারবেন, নির্দেশিকায় জানাল কমিশন
West Bengal Assembly Election 2026: বাংলায় এবার দু দফায় হচ্ছে বিধানসভা ভোট, যা গতবারের তুলনায় অনেকটাই কম। তবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এবার আরও বাড়ানো হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট করার কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার।

কলকাতা: এসআইআর পর্ব প্রায় শেষ। শীঘ্রই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। এবার ভোট শুরু হওয়ার পালা। তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হল ভোটের সূচি। দু দফায় ভোটের ঘোষণা করা হয়েছে আগেই। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এবার সব গুরুত্বপূর্ণ দিনের সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ৭ মে ২০২৬ পর্যন্ত রয়েছে রাজ্যের বিধানসভার মেয়াদ।
দুই দফায় ভোটগ্রহণ। প্রথম দফা: ১৫২টি আসনে ২৩ এপ্রিল ২০২৬, দ্বিতীয় দফা: ১৪২টি আসনে ২৯ এপ্রিল ২০২৬।
গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ মার্চ (প্রথম দফা), ২ এপ্রিল (দ্বিতীয় দফা) মনোনয়ন জমার শেষ দিন: ৬ এপ্রিল ও ৯ এপ্রিল মনোনয়ন যাচাই: ৭ এপ্রিল ও ১০ এপ্রিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন: ৯ এপ্রিল ও ১৩ এপ্রিল ভোট গণনা: ৪ মে ২০২৬ নির্বাচন সম্পূর্ণ করার শেষ তারিখ: ৬ মে ২০২৬
নির্বাচনকে স্বচ্ছ করতে যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে
ভোটের ৫ দিন আগে কিউআর কোডসহ ভোটার স্লিপ বিতরণ দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল সুবিধা প্রতিটি পরিবারের জন্য ভোটার গাইড বিতরণ সব বুথে ১০০% ওয়েবকাস্টিং
পরিচয়পত্র সংক্রান্ত নির্দেশে জানানো হয়েছে, ভোটদানের সময় ভোটারদের এপিক কার্ড ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ মোট ১২ ধরনের বৈধ পরিচয়পত্র গ্রহণ করা হবে।
নির্বাচনী প্রক্রিয়াকে সহজ করতে ‘Suvidha 2.0’ অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ও অনুমতির আবেদন করা যাবে।
