AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মমতা

Mamata Banerjee: প্রতি বছর কলকাতায় বিজয় দিবস উদযাপন হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

Mamata Banerjee: কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মমতা
কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 4:54 PM
Share

কলকাতা: উত্তপ্ত বাংলাদেশ। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। এই আবহে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি। ওইদিন সকালে কুচকাওয়াজে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতি বছর কলকাতায় বিজয় দিবস উদযাপন হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর কলকাতায় বিজয় দিবসে বাংলাদেশের প্রতিনিধিরা আসেন। সেই প্রতিনিধি দলে থাকেন মুক্তিযোদ্ধারা। এবছরও ১০-১২ জন প্রতিনিধি আসবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রতি বছরই বিজয় দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, সাধারণত তিনি অনুষ্ঠানে আসেন না। এবারও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে, সোমবার বিজয় দিবসে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর পদ্মাপারের দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসকদল জানিয়েছে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তা সমর্থন করবে তারা। এই পরিস্থিতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে