কলকাতা: রাজ বদলের ১০০ দিন। সরকারের প্রতিশ্রুতি, পরিকল্পনা থেকে বাস্তবায়ন। এই ১০০ দিনে কী কী কাজ হল, তারই রূপরেখা আজ আপনাদের সামনে। স্পষ্ট হবে, আগামি দিনে ঠিক কোন পথে এগোবে বাংলা? আজ TV9 বাংলায় মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার সবচেয়ে বড় ইভেন্টে চাঁদের হাট। মঞ্চে হেভিওয়েট মন্ত্রী থেকে বিশিষ্টরা। সঙ্গে TV9 নেটওয়ার্কের MD ও CEO। আজ দিনভর এই খবরে নজর রাখুন।
ছাব্বিশের নির্বাচনে বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। একসময় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়ার যোগ্য দাবিদার ছিলেন। কিন্তু, সেই দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। দিল্লি চলে গিয়েছিলেন বাংলার ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বাংলাকেও দেখেছেন তিনি। আর এখন স্বয়ং মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে বদলের বাংলায় বড় ভূমিকা পালন করছেন। দুই সরকারর মধ্যে কী পরিবর্তন দেখলেন তিনি? ১০০ দিনে বাংলার কতটা পরিবর্তন হল? বিজেপি সরকারের ১০০ দিনে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? বৃহস্পতিবার TV9 বাংলার মেগা কনক্লেভে ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।
বিস্তারিত পড়ুন: ‘TMC সরকারের সিদ্ধান্ত তথ্যভিত্তিক হত না, বর্তমান সরকার চিন্তা-ভাবনা করে’, TV9 বাংলার কনক্লেভে এসে পরিবর্তন বোঝালেন সুব্রত গুপ্ত
সরকারের ১০০ দিন পূর্তি। বাংলায় শিল্প কার্যত বিদায় নিতে বসেছিল। বিজেপি সরকার এসে সেই শিল্প আবার ফেরাচ্ছে। সরকারের ১০০ দিনের মধ্যে রাজ্যের শিল্প মহলে কতটা পরিবর্তন হয়েছে, পরিকল্পনা-ভাবনার কথা টিভি৯ বাংলার মেগা কনক্লেভে তুলে ধরলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
বিস্তারিত পড়ুন, ‘তোমরা অন্তর্বাসটাও তো খুলে নিয়ে গিয়েছিলে, আমরা পরালাম…’, কোন প্রসঙ্গে বললেন তাপস রায়?
“পর্যটন দফতরে ধুলো পড়া দফতরে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে কাজ শুরু করেছে আমাদের সরকার।” টিভি৯ বাংলার কলক্লেভে উপস্থিত হয়ে এমনটাই জানালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। সেই ধুলো সরিয়ে পর্যটন শিল্পে কী কী পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার, গত ১০০ দিনে কী কী কাজ করেছে তাঁর দফতর, ভবিষ্যতে কী কী পরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানালেন শঙ্কর ঘোষ।
বিস্তারিত পড়ুন, ‘বাংলায় তৈরি হবে দু’টি গ্লোবাল ডেস্টিনেশন’, দার্জিলিং-দিঘা নিয়ে বড় পরিকল্পনা? কী জানালেন শঙ্কর ঘোষ?
রাজ বদলের ১০০ দিন। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। টিভি৯ বাংলার কনক্লেভে এসে জানালেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, পরিবহনের উন্নতিতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করবে। এছাড়া বাসের ভাড়া থেকে পিঙ্ক কার্ড…এই বিষয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন অর্জুন সিং।
বিস্তারিত পড়ুন, পরিবহনকে ঢেলে সাজানোর পরিকল্পনা, বাস ভাড়া কি বাড়বে? কী জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং?
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি হিংসা হয়। এই রেকর্ড সবার জানা। পালাবদলের পর বিজেপির নতুন সরকারে পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন দাপুটে নেতা দিলীপ ঘোষ। রাজ্যে পঞ্চায়েতের কী হাল? কী-ই বা পরিকল্পনা রয়েছে তাঁর? সে কথাই তুলে ধরলেন টিভি৯ বাংলার মেগা কনক্লেভে।
বিস্তারিত পড়ুন, ‘উপরে ভগবান, নীচে প্রধান-ভাবতে শুরু করেছিল নিজেদের…’, চাঁচাছোলা পঞ্চায়েত মন্ত্রী, দুর্নীতি রুখতে কী করেছেন তিনি?
কেবল পূর্বতন সরকার নয়, তার আগে বাম আমলেরও দুর্নীতি তিনি বার করে অভিযুক্তদের ‘জেলে ভরতে’ উদ্যত। তিনি জানান, বিগত বামফ্রন্ট জমানার ৩৪ বছর এবং পরবর্তী মমতা সরকারের ১৫ বছরের সমস্ত অনিয়ম ও অপরাধমূলক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একাধিক বিশেষ টিম ও অ্যান্টি-করাপশন উইং গঠন করা হয়েছে।
বিস্তারিত- ‘কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন’, কোন বিষয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর?
“আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল। টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল। একটা মানুষকেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ১৭ জনকে তারাতলার ওই লোহার চাঙরের নীচ থেকে বের করতে পারলাম। আগুন লাগল। ১০ জন মারা গেলেন। পাশেই দমকলের ফায়ার স্টেশন। লম্বা সিড়ি আর ল্যাডার লাগিয়ে দিলাম। ৮০টা লোক বেঁচে গেল। নাহলে সংখ্যাটা ১০ হত না, ৯০ হত। দিজ ইজ গভর্মেন্ট।”
বিস্তারিত- ‘বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ধর্মীয় ক্ষেত্রে সরকার যে কোনও হস্তক্ষেপ করবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সব শান্তিপূর্ণভাবে হয়েছে। বকরি ইদ থেকে নবী দিবস, সবই নিয়ম মেনে হয়েছে, সবাই নিয়ম মেনেই পালন করেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। কিন্তু প্যালেস্তাইনের পতাকা কেন দেখা যাবে বাংলার মাটিতে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
বিস্তারিত পড়ুন- প্যালেস্তাইনের পতাকা দেখলেই গ্রেফতার, ‘রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা নয়’, স্পষ্ট বার্তা শুভেন্দুর
বিগত সরকারের আমলে যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব ও সরস্বতী পুজো বন্ধ করার ‘সংস্কৃতি’ চালু হচ্ছিল, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ঐতিহ্যগতভাবে বাংলায় সরস্বতী পুজো কেবল কোনও নির্দিষ্ট সম্প্রদায়ে সীমাবদ্ধ ছিল না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন—সব ধর্মের ছাত্রছাত্রী মিলেই বিদ্যার দেবী হিসেবে সরস্বতী পুজোকে একটি সার্বজনীন উৎসবের রূপ দিত।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী পদে কেউ কথা বললে, ধরে নিতে হয় যে দায়িত্ব নিয়ে কথা বলছেন। আগের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী চালু করলেন। বলে দিলেন যে এই এই করা যাবে, এগুলি করা যাবে না। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যায় না। সিএমসি ভেলোর চালু করেছিলেন দুই মাসের জন্য, ৫৮ কোটি টাকার বিল পাঠিয়েছিল।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্যশাসিত অঞ্চল মিলিয়ে শিক্ষার সামগ্রিক মূল্যায়নে রাজ্য বর্তমানে ৩১ নম্বরে অবস্থান করছে। দেশের প্রথম ১০টি রাজ্যের তালিকায় নিয়ে আসতে অন্তত ৩ বছর সময় লাগবে বলে জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন-কেন্দ্র-রাজ্যশাসিত অঞ্চল মিলিয়ে শিক্ষায় বাংলার স্থান ৩১-এ, ১০র মধ্যে আসতে সময় লাগবে ৩ বছর: শুভেন্দু
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার নির্বাচনের ফল প্রকাশের পর অর্থাৎ বিজেপির জয়ের পরের দিনই তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। বলেছিলেন, “কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।” বিজেপি জিতেছে বলে মিষ্টি বিতরণ নয়, আদানি বলেছিলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল।”
বিস্তারিত পড়ুন- ‘দেশ বেঁচে গেল’, শুভেন্দুকে ফোন করে বলেছিলেন আদানি, নিউ টাউনের হাসপাতালে থাকবে গরিবের বেড
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “বন্দে মাতরম অনেকেই পুরোটা গাইতে পারবেন না। আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। মানে বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন আর ঔরঙ্গজেব। এরা কেউ ভারতীয় ছিল না। এরা হানাদার ছিল। ব্রিটিশরা লুট করার আগে এরা লুট করেছে। এদের একটাই কাজ ছিল, মন্দির ধ্বংস করো, ধর্ম পরিবর্তন করো, মা-বোনেদের তুলে নিয়ে চলে যাও। তাই দেশপ্রেম, সাংস্কৃতিক বোধও আধুনিক শিক্ষার সঙ্গে দরকার আছে। তাই বন্দেমাতরম প্রার্থনায় গাওয়া বাধ্যতামূলক।”
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘দিমাগি নকশাল’ বা নকশাল মনোভাবাপন্ন মানুষজনদের সম্পর্কে সতর্ক হওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই ‘দিমাগি নকশাল’দের মাথাচাড়া দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মাওবাদ, বিচ্ছিন্নতাবাদ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া কতটা জরুরি, সে কথাও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার TV9 বাংলার মেগা কনক্লেভে উপস্থিত হয়ে, ‘বন্দে মাতরম’-এর গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।
বিস্তারিত পড়ুন: Suvendu Adhikari on Vande Mataram: ‘বন্দে মাতরম’ না শেখালে মাথাচাড়া দেবে দিমাগি নকশাল, সাবধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা: বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। বাংলা থেকে নিখোঁজ অন্ততপক্ষে ৩২ জন বাঙালি পর্যটক। TV9 বাংলার মেগা কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই নেপালের বিপর্যয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। নিখোঁজ পর্যটকদের পরিবারের পাশে থাকার বার্তা, সরকারের তরফ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে কথা বলেন।
বিস্তারিত পড়ুন: CM Suvendu Adhikari-TV9Bangla Conclave: বন্ধু রাষ্ট্র নেপালের পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন মুখ্যমন্ত্রীর, ৩২ জন বাঙালি পর্যটককে ফিরিয়ে আনার প্রয়াস
পনেরো বছর পর পালাবদল। আর সেই পালা বদলের ১০০ দিন। প্রতিশ্রুতি-পরিকল্পনা থেকে কাজ। কী পেল বাংলা? কতটা প্রতিশ্রুতি পূরণ হল? এখনও খামতিই বা কীসে রয়ে গেল? কতটা বদলেছে প্রশাসন? আগামীর পরিকল্পনা কী? সব থেকে বেশি জোর কীসের উপর? টিভি ৯ বাংলার সব থেকে বড় ইভেন্ট হচ্ছে পাঁচতারা হোটেলে। আর সেখানে এখন চাঁদের হাট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে হেভি ওয়েট মন্ত্রী ও বিশিষ্টরা। সঙ্গে থাকছেন টিভি ৯ নেটওয়ার্কের MD ও CEO। রাজ বদলের একশো দিন। চোখ রাখুন টিভি ৯ বাংলায়।