AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Railway Projects: বাংলায় বদলেছে সরকার, প্রশাসনিক জট কাটিয়ে এবার গতি আসছে রেলের কোন কোন মেগা প্রকল্পে

Eastern Railway infrastructure projects in West Bengal: রেলের পক্ষ থেকে ১০০ শতাংশ বরাদ্দ সত্ত্বেও আগের সরকারের অনীহা, ট্রাফিক ব্লক করতে না দেওয়া, জমি সংক্রান্ত জটিলতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রয়েছে বলে বারবার অভিযোগ ওঠে। অতীতে একাধিকবার সরব হয়েছেন রেলমন্ত্রীও।

West Bengal Railway Projects: বাংলায় বদলেছে সরকার, প্রশাসনিক জট কাটিয়ে এবার গতি আসছে রেলের কোন কোন মেগা প্রকল্পে
কী বলছে রেল? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: May 07, 2026 | 5:29 PM
Share

কলকাতা: বদলেছে মসনদ। ১৫ বছর পর ফের পালাবদল বাংলা। এবার পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে চাইছে পূর্ব রেল। বিদায়ী সরকারের অসহযোগিতা, প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে থমকে থাকা প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়িত করাই যে এখন প্রধান লক্ষ্য তা বলছেন রেলের কর্তারা। 

রেলের পক্ষ থেকে ১০০ শতাংশ বরাদ্দ সত্ত্বেও আগের সরকারের অনীহা, ট্রাফিক ব্লক করতে না দেওয়া, জমি সংক্রান্ত জটিলতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রয়েছে বলে বারবার অভিযোগ ওঠে। অতীতে একাধিকবার সরব হয়েছেন রেলমন্ত্রীও। এবার কাজে গতি আনতে চাইছে রেল। হাওড়া স্টেশনের কাছে বেনারস ও চন্দ্রিমা রোড ওভার ব্রিজের অবস্থা জরাজীর্ণ। দ্রুত অবস্থার বদল চাইছে রেল। আগে রাজ্য প্রশসানের সঙ্গে বৈঠকে কাজের জন্য পাওয়ার ব্লকের অনুমতি না মিললেও এবার জট কাটবে বলেই আশাবাদী রেলের কর্তারা।  

নৈহাটি-রানাঘাট ও রানাঘাট-কৃষ্ণনগরে থার্ড লাইনের কাজও আটকে আছে। অন্যদিকে চন্দনপুর-শক্তিগড়, মুরারই-বরহারওয়া এবং ডানকুনি-বাল্টিকুরি সেকশনে অতিরিক্ত লাইন তৈরির উপরেও জোর দেওয়া হবে। সূত্রের খবর, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে বর্ষার আগে কাজ শেষ করার পাশাপাশি আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলছেন, “আমাদের কাছে যাত্রী সাধারণের নিরাপত্তা সবার আগে। আগের প্রশাসনিক বাধা সরে যাওয়ায় আমরা এখন আগের প্রকল্পগুলিকে দ্রুত শেষ করতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিশ্বমানের ও নিরাপদ রেল পরিষেবা পায়, তা নিশ্চিত করতে আমরা দিন-রাত কাজ করছি।”

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ