AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live News: সব্যসাচীর বাড়িতে সোনা উদ্ধারের তদন্তে ইডি অভিযান, শহরের ১০ জায়গায় চলছে তল্লাশি

| Updated on: Jul 31, 2026 | 10:15 AM
Share

Breaking News Live Update in Bengali: শহরে ফের ইডি অভিযান। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, নজরে রয়েছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

West Bengal Live News: সব্যসাচীর বাড়িতে সোনা উদ্ধারের তদন্তে ইডি অভিযান, শহরের ১০ জায়গায় চলছে তল্লাশি
ইডি অভিযানImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 31 Jul 2026 10:15 AM (IST)

    Taslima Nasrin: কলকাতায় ফিরছেন তসলিমা

    শহরে ফিরছেন তসলিমা নাসরিন। প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরছেন তিনি।

    • আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তসলিমা নিজেই।
    • পোস্টে লেখেন, “আজি এ প্রভাতে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করিলাম।”
    • আগামিকাল রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন সাহিত্যিক।
  • 31 Jul 2026 10:10 AM (IST)

    Ed Raid: শহরের ১০ জায়গায় ইডি অভিযান

    শহরের ১০ জায়গায় হানা ইডির। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে।

    • শুক্রবার  ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির কয়েকট টিম বেরিয়ে তল্লাশি অভিযানে বেরিয়েছেন।
    • জানা গিয়েছে, খিদিরপুর,শর্ট স্ট্রিট.. সহ বিভিন্ন জায়গায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। লেনদেন ও বিভিন্ন নথি খতিয়ে দেখা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শহরে ফের ইডি অভিযান। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, নজরে রয়েছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এদিকে, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। সংসদে বাদল অধিবেশন চলছে। নজর থাকবে সেদিকেও। সব মিলিয়ে ঘটনার ঘটনা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

Published On - Jul 31,2026 9:58 AM

Follow Us