West Bengal NEWS Highlights Updates: নির্মলকে লক্ষ্য করে জুতো-ডিম-কাদা, বাদ গেলেন না সঞ্জীবও
রাতে গ্রেফতার হন তিলোত্তমার প্রতিবেশী 'কাকু' তথা এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। শুক্রবার থেকে বাড়ানো হল তিলোত্তমার বাবা-মায়ের নিরাপত্তা। থানায় খড়দহ থানায় নির্মল ঘোষের সঙ্গে দেখা করতে যান তাঁর মেজো বউমা ও মেয়ে।

নির্মল ঘোষImage Credit: Tv9 Bangla
তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহের অভিযোগ খড়দহ থানায় অভিযোগ দায়ের বাবার। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। রাতে গ্রেফতার হন তিলোত্তমার প্রতিবেশী ‘কাকু’ তথা এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। শুক্রবার থেকে বাড়ানো হল তিলোত্তমার বাবা-মায়ের নিরাপত্তা। থানায় খড়দহ থানায় নির্মল ঘোষের সঙ্গে দেখা করতে যান তাঁর মেজো বউমা ও মেয়ে।
LIVE NEWS & UPDATES
-
Rachna Banerjee: এখন মনে হয়, আরবানা মন্তব্য না করলেই ভালো হত: রচনা
- বিধানসভায় ভোটে তৃণমূলের ভরাডুবির পরই দল বদলেছেন তিনি।
- ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিয়েছেন NCPI-তে। কিন্তু, বাংলায় ফের যদি তৃণমূল জিতত? তাহলে তাঁর অবস্থান কী হত?
- উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
- আরবানায় থাকা নিয়ে তাঁর মন্তব্যেও বিতর্ক বেধেছিল। তাঁর সেই মন্তব্য নিয়েও শুক্রবার ব্যাখ্যা দিলেন রচনা।
বিস্তারিত পড়ুন: তৃণমূল জিতলে কী করতেন? জানিয়ে দিলেন রচনা, মুখ খুললেন আরবানা নিয়েও
-
CM: অনন্তের ক্ষমা চাওয়াটা ইতিবাচক দিক হিসাবে দেখা উচিত: মুখ্যমন্ত্রী
- অনন্ত মহারাজের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, “ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তারপরও বলব, তিনি বর্ষীয়ান মানুষ। তাঁর ক্ষমা চাওয়াটাকে ইতিবাচক দিক হিসাবেই দেখা উচিত।”
- নেতাজিকে অপমান প্রসঙ্গে তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। থানায় এফআইআর হয়েছে। ৫ জন গ্রেফতার হয়েছে। ২৮২ টা পোস্টকে ডিলিট করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
-
-
বাজেয়াপ্ত নির্মল ঘোষের গাড়ি
- এই WB 06L8637 ইনোভা গাড়িটি করেই বাড়ি থেকে পালিয়েছিলেন নির্মল ঘোষ।
- আর সেই গাড়ি তে করেই তাকে ওড়িশার সম্বলপুর থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
- আর এই ইনোভা গাড়িটিকে খড়দহ থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে পুলিশ সূত্রের খবর।
-
Ananta Maharaj: ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
- ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকাই ছিল না নেতাজির! এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। বৃহস্পতিবার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার। এরপরই দুঃখ প্রকাশ করলেন সাংসদ।
- নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন সাংসদ। সেখানে একটি লেখা থেকে পড়ে শোনাতে দেখা যাচ্ছে থাকে। তিনি বলছেন, “নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি। নেতাজি সম্পর্কে আমার কিছু অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
-
Annapurna Yojona: মাসিক আয় ১০ হাজারের বেশি হলেই আর নয় অন্নপূর্ণা
- অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি ঢুকবে ১৭ তারিখ। সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তবে এবার তিনি ঘোষণা করলেন, মাসে যাঁদের ১০ হাজার টাকা বা তার বেশি আয়, তারা এই সুবিধা পাবেন না।
- অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি ঢুকবে ১৭ তারিখ। সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তবে এবার তিনি ঘোষণা করলেন, মাসে যাঁদের ১০ হাজার টাকা বা তার বেশি আয়, তারা এই সুবিধা পাবেন না।
-
-
R G Kar Case: তিলোত্তমার বাবাকে নিরাপত্তা
- নির্মল ঘোষ গ্রেফতার হতেই বাড়ানো হল তিলোত্তমার বাবার নিরাপত্তা
- তিলোত্তমার মাকে আগেই নিরাপত্তা দিত রাজ্য সরকার
- এবার নির্মল গ্রেফতার হতেই নিরাপত্তা বাবাকে
- তিলোত্তমার বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার নির্মল ঘোষ
- তড়িঘড়ি তিলোত্তমার দেহ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার অভিযোগ পরিবারের
-
RG Kar Case: শুরু অ্যাকশন, জালে নির্মল-সঞ্জীব
- তিলোত্তমার বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- অ্য়াকশন শুরু, পরপর গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়
- তিলোত্তমার বাবার অভিযোগ দায়েরের ২ দিনের মধ্যেই গ্রেফতার নির্মল
- এদিকে, বিচারের জন্য মুখ্যমন্ত্রীর ওপরেই আস্থা রাখছে নির্মল ঘোষের পরিবার।
Published On - Aug 14,2026 10:34 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
