West Bengal News Updates: ‘মাথা খারাপ হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারি শুনে কটাক্ষ শুভেন্দুর
Kolkata & West Bengal News Updates: ভুটানের শিনটাফু লেক ফেটে যাওয়ার খবরে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। লেক থেকে ৭৪ লক্ষ ঘন মিটার জল নেমেছে মো নদীতে। তার জেরেই রাতে সতর্কবার্তা জারি হয় বাংলা-অসম সীমান্তবর্তী এলাকায়।

সাতসকালে সাউথ সিটির আবাসনে আগুন। টাওয়ার থ্রি-র ২৭তম ফ্লোরে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নেভানো হচ্ছে দ্রুত তৎপরতার সঙ্গে। এদিকে, ভুটানে লেক ফেটে বিপর্যয়। ভুটানের শিনটাফু লেক ফেটে যাওয়ার খবরে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। লেক থেকে ৭৪ লক্ষ ঘন মিটার জল নেমেছে মো নদীতে। তার জেরেই রাতে সতর্কবার্তা জারি হয় বাংলা-অসম সীমান্তবর্তী এলাকায়। অন্যদিকে, ফের রাজ্যে ইডি তল্লাশি (ED Search)। শুক্রবার সকালে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
-
৫ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিৎ নয়: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- দুর্নীতির দায়ে দলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। জেলে আছেন সুজিত বসু। সদ্য হেফাজতে নেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এই আবহে দুর্নীতি নিয়ে আক্ষেপ মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)।
- পশ্চিমবঙ্গের রাজনীতি নোংরা জায়গায় চলে গিয়েছে বলে মন্তব্য করলেন তিনি। শ্রীরামপুরের সাংসদের দাবি, এরকম কয়েকজনের জন্য দলের ক্ষতি হচ্ছে। তাঁর মতে, খুব বেশিদিন ক্ষমতায় থাকলে দুর্নীতির প্রবণতাও বাড়ে।
- কল্যাণ বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতি অদ্ভুত জায়গায় চলে গিয়েছে। বড্ড নোংরা জায়গায় চলে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ৫ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিৎ নয়। অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্টস অ্যাবসোলিউট।” সেইসঙ্গে কল্যাণের আক্ষেপ, রাজনীতিতে থাকাটাও তাঁর জন্য বেদনাদায়ক হয়ে উঠছে।”
-
টলিপাড়াতে এসআইআরের কোপ
- টলিপাড়াতেও এবার পড়ল এসআইআরের থাবা। রাজ্যে পালাবদলের পর টলিপাড়াতেও স্বরূপ বিশ্বাস জমানা শেষ হয়েছে। এই পরিবর্তনের পর ফেডারেশনের প্রথম ভোট হতে চলেছে টলিপাড়ায়।
- স্বরূপ বিশ্বাস চলে যাওয়ার পর ফেডারেশনের নতুন সভাপতি কে হন, তা নিয়েই নির্বাচন। তবে তার আগেই জানা গেল যে রাজ্যে এসআইআরের থাবা পড়েছে টলিপাড়াতেও।
- আগামী শনি ও রবিবার ভোট। আগে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৮০০০। এবার দেখা যাচ্ছে, দুইদিন মিলিয়ে মাত্র ৪১১০ জন ভোট দেবেন।
- জানা গিয়েছে, প্রথম দিন বৈধ ভোটারের সংখ্যা ২৪১০। দ্বিতীয় দিনের ভোটারের সংখ্যা ১৭০০।
- সূত্রের খবর, এসআইআরে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ১০০০ বা তার থেকে কিছু বেশি। এমনও অনেকে রয়েছেন, যারা বৈধ ভোটারের তকমা পায়নি। এমন প্রায় ৩০০০ ভোটার রয়েছেন।
-
-
জ্ঞানেশ কুমারের পাবলিক ইমপিচমেন্ট আজ
- সোজা হাতে ঘি না ওঠায়, আঙুল বেঁকাচ্ছে বিরোধীরা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে এককাট্টা হয়েছে বিরোধী দলগুলি। বারবার পথে নেমেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পাবলিক ইমপিচমেন্ট!
- আজ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বসছে সভা। বিরোধীরা আয়োজন করেছে এই পাবলিক ইমপিচমেন্টের। বিকেল ৪টে থেকে শুরু হবে এই সভা। এই প্রতীকী কর্মসূচিতে জ্ঞানেশ কুমারকে ইমপিচ করবে বিরোধীরা।
-
সরকারি কর্মীকে মারধর করে গ্রেফতার বিজেপি নেতা
- পঞ্চায়েত অফিসে ঢুকে অফিসের সরকারি কর্মীকে মারধরের অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। পরে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত নেতাকে।
- অভিযোগ, আবাস যোজনার টাকা নিয়ে প্রশ্ন করতে পঞ্চায়েত অফিসে যান বলপাই গ্রামের বাসিন্দা শান্তনু মিশ্র-সহ কয়েকজন বিজেপি কর্মী।
- টাকা ঢোকার সম্ভাব্য সময় নভেম্বর মাস বলে জানানো হলেও, এরপরই নির্বাহী বাস্তুকার তপন শীটকে মারধর করা হয় বলে অভিযোগ।
-
সাউথ সিটিতে আগুন
- সাউথ সিটি আবাসনে ভিতরে আগুন। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
- টাওয়ার থ্রি-তে ২৭তম ফ্লোরে আগুন লেগেছে। সূত্রের খবর, কুক রুম থেকে আগুন লাগে।
-
-
গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাহাতো
- সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। অজিত মাহাতোকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে গোপীবল্লভপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অজিত মাহাতো। মূলত এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন।
- বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছিলেন ঝাড়গ্রামের এক তৃণমূল নেতা অজিত মাহাতো।
- ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন: বিধানসভা ভোটেও দাড়িয়েছিলেন, এবার পুলিশের জালে মমতা তৃণমূলের নেতা
-
জোড়া তল্লাশি ইডির
- ফের রাজ্যে ইডি তল্লাশি (ED Search)। শুক্রবার সকালে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
- ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
- ঝাড়খণ্ডের বিদ্যুৎ প্লান্টের টাকা কলকাতায় পাচার করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ।
- ইডি-র নজরে লেকটাউনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অভিযান চলছে উত্তরপাড়াতেও।
Published On - Oct 30,2026 9:54 AM
