AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Bansal: ‘এমন কিছু করবেন না যাতে…’, দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের কড়া বার্তা সুনীলের

Sunil Bansal West Bengal Meeting: শুক্রবার সল্টলেকের পার্টি অফিসে বৈঠকে বসেছিলেন সুনীল বনশল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, বিভাগ ইনচার্জ, আধিকারিক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যরা। ওই বৈঠকেই সংগঠনে শৃঙ্খলারক্ষায় এবার দলের নেতা-কর্মীদের ক্লাস নিলেন সুনীল। দিলেন কড়া বার্তা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন কোনও আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। দোষ প্রমাণে নেতা-মন্ত্রী কাউকে রেয়াত করা হবে না।

Sunil Bansal: 'এমন কিছু করবেন না যাতে...', দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের কড়া বার্তা সুনীলের
সুনীল বনশলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 5:48 PM
Share

কলকাতা: রাজ্যের পালাবদল হয়েছে ৪ মে। মাত্র ৬ মাস কেটেছে। এরই মধ্যে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে, কখনও দলেরই নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কেউ মুখ খুলে ফেলছেন। এমনও অভিযোগ পৌঁছেছে সংগঠনের কাছে। যা দলের জন্য, সংগঠনের জন্য ক্ষতিকর। আবার অভিযোগ উঠছে দলের কোনও কোনও বিধায়ক কোনও বৈঠকে নিজে না গিয়ে প্রতিনিধিদের পাঠাচ্ছেন। এই আবহে এবার দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal)।

বৈঠকে কী বার্তা সুনীল বনশালের?

শুক্রবার সল্টলেকের পার্টি অফিসে বৈঠকে বসেছিলেন সুনীল বনশল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, বিভাগ ইনচার্জ, আধিকারিক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যরা। ওই বৈঠকেই সংগঠনে শৃঙ্খলারক্ষায় এবার দলের নেতা-কর্মীদের ক্লাস নিলেন সুনীল। দিলেন কড়া বার্তা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন কোনও আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। দোষ প্রমাণে নেতা-মন্ত্রী কাউকে রেয়াত করা হবে না।

সংগঠনকে এড়িয়ে কোনও কাজ করা যাবে না। বেনিয়ম প্রমাণে কাউকে রেয়াত করা হবে না। কর্মী থেকে বিধায়ক-সাংসদ-মন্ত্রীদের সমঝে দিলেন সুনীল। বিজেপি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

কোর কমিটির বৈঠক

এদিকে, শুক্রবার রাতে দক্ষিণ কলকাতা অথবা বাইপাসের ধারে কোনও জায়গায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে। এই বৈঠকে থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ কোর কমিটির নেতৃত্বের। থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সৌদান সিং-সহ অন্য নেতৃত্ব। সূত্রের খবর, পুরসভার নির্বাচন, কো-অর্ডিনেটর-সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow Us