West Bengal News Highlights: ছোট আঙারিয়ার কেস রিওপেন করব: শুভেন্দু
Kolkata-West Bengal Highlights Updates: আজ দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে কংগ্রেসের। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে পাবলিক ইমপিচমেন্টের আয়োজন করা হয়েছে। এমন দু'জন ভোটার থাকবেন, যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে। অন্য়দিকে, রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে পরপর জবাব দিচ্ছেন বিজেপি নেতারা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সাংসদ পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পরই পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন ‘১৫ বছর ঘুমোতে বলুন।’
LIVE NEWS & UPDATES
-
CM Suvendu: নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটনাতে যারা অস্ত্র নিয়ে গিয়েছিল, তাদের কেস রিওপেন করব: শুভেন্দু
- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে সিপিএম-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারী: ২০২৪ প্রণত টুডুকে বলে গিয়েছিলাম FIR-এর কপি পাঠাবেন। যাঁরা গ্রেফতার হয়নি প্রত্যেককে চুলের মুঠি ধরে ঢোকাতে হবে। আমাদের সব হিসাব নেওয়ার সময় এসেছে।
- শুভেন্দু অধিকারী: আপনারা চোর তৃণমূলকে শূন্য করেছেন। গত কয়েকদিন আগে মহম্মদ সেলিম এত সাহস আপনি বলেছিলেন, বিজেপি এসেছিল সিপিএম-কে আক্রমণ করতে। জনগণ নাকি প্রতিরোধ করেছে। আমি আজ বলে গেলাম, ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ নন্দীগ্রামে গড়বেতায় যে সিপিএম অফিস ছিল সেখান থেকে যারা যারা রক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল তাদের কেস রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না।
বিস্তারিত পড়ুন: দিল্লিতে বেবি আর আন্টির দু’জনের ভাব হয়ে গিয়েছে: শুভেন্দু
-
ফিরহাদের নামে পড়ল নিখোঁজ পোস্টার
প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিমের নামে নিখোঁজ পোস্টার পড়ল ইংরেজি এবং হিন্দিতে। এলাকার মানুষের বক্তব্য ৪ মে-র পর থেকে ফিরহাদ হাকিমকে কোনোরকম কাজে পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষের দাবি, এলাকার মানুষ বিভিন্ন রকমের পরিষেবা পাচ্ছেন না, ফিরহাদ এলাকায় যাচ্ছেন না। এলাকার মানুষরা চাইছেন ফিরহাদ হাকিম পদত্যাগ করুন ও নতুনভাবে ভোট হোক।
-
-
গ্রেফতার সেনা জওয়ান
সামাজিক মাধ্যমে পাকিস্তানি মহিলার সঙ্গে যোগাযোগের অভিযোগ! গ্রেফতার সেনা জওয়ান রাজবীর। সামাজিক মাধ্যমে পাকিস্তানের এক মহিলার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জওয়ানের নাম রাজবীর। শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতারের পর পঞ্জাবে নিয়ে গিয়েছে পুলিশ।
-
Food Safety: শিয়ালদহে খাদ্য সুরক্ষা অভিযান
সকাল সকাল ফের কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান। এবার অভিযান চালানো হল শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় থাকা খাবারের দোকানগুলিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকান থেকে শুরু করে ফুটপাথ ও ফ্লাইওভারের নীচে থাকা অন্যান্য খাবারের দোকানগুলিতে অভিযান চালানো হয়। প্রতিটি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
-
Mithun Chakraborty: অভিষেককে চ্যালেঞ্জ মিঠুনের
পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে কেউ বাঁচাবে না। এই প্রসঙ্গে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “১৫ বছর বলুন ঘুমোতে। যাদের ধমক দিচ্ছেন, তাঁরা রিটায়ার হয়ে যাবেন।”
-
-
Congress: দিল্লিতে আজ পাবলিক ইমপিচমেন্ট
রবিবার ইন্ডি জোটের বৃহত্তর সমাবেশ রয়েছে রামলীলা ময়দানে। তার আগে আজ, শনিবার পাবলিক ইমপিচমেন্ট করা হচ্ছে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে। এই কর্মসূচি থেকেই বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুতে তোপ দাগা হবে, তা ঠিক করবে বিরোধীরা। স্পিকারের ভূমিকায় থাকবেন মীরা কুমার। সাধারণ মানুষও অংশ নেবেন সেখানে। এমন দুজন ভোটার সেখানে বক্তব্য রাখবেন, যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে।
Published On - Oct 31,2026 11:23 AM
