AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Police: বিজেপি শাসিত রাজ্যে ভোটের কাজে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, কী বলছে কমিশন?

West Bengal Police: যে রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দল। সেই পুলিশকেই বিজেপি শাসিত রাজ্যে ভোটের কাজে ব্যবহার করছে কমিশন? তবে, কমিশনের কর্তারা মনে করছেন, রাজ্য বা কেন্দ্র নয় ভোটের সময় সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন।

West Bengal Police: বিজেপি শাসিত রাজ্যে ভোটের কাজে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, কী বলছে কমিশন?
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 5:44 PM
Share

কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য রাজ্য পুলিশেই আস্থা! পশ্চিমবঙ্গে যখন রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তখন এ রাজ্যের পাঁচ কোম্পানি পুলিশ মোতায়েন করা হচ্ছে মধ্যপ্রদেশ নির্বাচনে। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠেছে। দুর্গাপুর সশস্ত্র পুলিশ বাহিনী থেকে ৫ কোম্পানি ফোর্স আগামী ৮ এপ্রিল থেকে মধ্যপ্রদেশে মোতায়েন করা হবে।

এছাড়া মোট ১০ কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী পাঠানো হচ্ছে ছত্তীসগঢ়ে। এই ১০ কোম্পানি বাহিনীর মধ্যে ব্যারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে যাচ্ছে ৫ কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ২ কোম্পানি, ইএফআর ব্রিগেড থেকে ১ কোম্পানি ও কলকাতা পুলিশ থেকে ২ কোম্পানি বাহিনীকে ছত্তীসগঢ়ে পাঠানো হবে লোকসভা নির্বাচনের কাজে।

প্রশ্ন হল, যে রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দল। সেই পুলিশকেই বিজেপি শাসিত রাজ্যে ভোটের কাজে ব্যবহার করছে কমিশন? তবে, কমিশনের কর্তারা মনে করছেন, রাজ্য বা কেন্দ্র নয়, ভোটের সময় সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। সে ক্ষেত্রে অনেক রাজ্যের ভিন রাজ্যের পুলিশকে দায়িত্ব দেওয়া হল। তাই রাজ্য পুলিশে আস্থা রাখার ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নেই বলেই দাবি কমিশনের।

উল্লেখ্য, এ রাজ্যে মোতায়েন করা হচ্ছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গের জন্য মোট ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ১৫০ কোম্পানি বাহিনী। আরও ২৭ কোম্পানি আসছে আগামী ১ এপ্রিল।

Follow Us