AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Weather Update: বাংলা থেকে বিদায় বর্ষার! পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ নিম্নচাপ। আগামিকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি পুজোর আনন্দে বড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর।

Bengal Weather Update: বাংলা থেকে বিদায় বর্ষার! পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া?
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 13, 2026 | 7:49 AM
Share

কলকাতা: পুজোর মুখে সুখবর শোনাল আবহাওয়া দফতর। রাজ্যের বেশিরভাগ অংশ থেকেই বিদায় নিতে শুরু করেছে বর্ষা। আগামিকালের মধ্যেই গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? পুজোর আনন্দে কি বাধা হয়ে দাঁড়াবে নিম্নচাপ? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত তেমন কোনও আশঙ্কা নেই। পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টি কিংবা দুর্যোগের সম্ভাবনা কম।

নিম্নচাপের ভ্রুকুটি

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ নিম্নচাপ। আগামিকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি পুজোর আনন্দে বড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর।

পুজোয় বৃষ্টির আশঙ্কা কতটা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। এমনকী, ভারী বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই।

পুজোর চার দিন আবহাওয়া মোটের উপর অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সপ্তমী ও অষ্টমীতে উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যের বাকি অংশে বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে।

নবমী থেকে একাদশী রোদ ঝলমলে আবহাওয়া?

নবমী থেকে একাদশী পর্যন্ত রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পুজো শেষের দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Follow Us