AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চাল-ডালের সঙ্গেই পাঠ্যপুস্তক বিতরণ, কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের

নতুন বছরে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হবে। তারই সঙ্গে পাঠ্যপুস্তকও বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।

চাল-ডালের সঙ্গেই পাঠ্যপুস্তক বিতরণ, কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের
নিজস্ব ছবি
| Updated on: Dec 23, 2020 | 12:06 AM
Share

পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়: এবার মিড ডে (Mid Day Meal) মিলের সঙ্গেই মিলবে পাঠ্যপুস্তক। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। রাজ্যের সমস্ত জেলার স্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বছরে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হবে। তারই সঙ্গে পাঠ্যপুস্তকও বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।

প্রতি বছর ২ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। ওই দিনই পাঠ্যপুস্তক হাতে পায় পড়ুয়ারা। কোভিড পরিস্থিতির কারণে এবার পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলেও ক্লাস শুরু কবে হবে তা নিশ্চিত নয় ছাত্রছাত্রীরা। এদিকে সামনেই নির্বাচন। ফলে একে কোভিড, তার সঙ্গে নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষা। সব মিলিয়ে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পঠনপাঠনে বেশ প্রভাব আশঙ্কা রয়েছে। তাই ছাত্রছাত্রীরা যাতে নতুন ক্লাসের পড়াশোনাটা অত্যন্ত শুরু করতে পারে তার জন্য দ্রুত পাঠ্যবই পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: বিমানবন্দরে পজেটিভ! হাসপাতালে ‘অসম্পূর্ণ’ করোনা রিপোর্ট এল লন্ডন ফেরত যাত্রীর

সরকারি সূত্রের খবর, অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন জেলায় মিড ডে মিলের সঙ্গে পাঠ্যপুস্তক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। নবম-দশমের জন্য আলাদা দিন নির্দিষ্ট করে দেওয়া হবে পরে। তবে সশরীরে স্কুল শুরু না হওয়া পর্যন্ত শুধু পাঠ্যপুস্তক বিতরণ করে ছাত্রছাত্রীদের আদৌ কতটা বইমুখী করা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: ৩১ জানুয়ারি তৃতীয় টেট, নবান্নে ঘোষণা মমতার

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের