AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chorbagan Sarbojanin Pandal Stampede: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, মেডিক্যালে ভর্তি ৩৫ জন, যাচ্ছেন স্বাস্থ্যসচিব

Chorbagan Sarbojanin Pandal Stampede Death: এলাকায় পুজো বলে, স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনের রাস্তা ফাঁকা করা হয়েছিল। পাড়ার বাসিন্দাদের যে  নিজস্ব গাড়িগুলো দাঁড়িয়ে থাকত, সেগুলোও সরিয়ে দেওয়া হয়েছিল। এলাকাবাসীর বক্তব্য, "যদি সেই গাড়ি গুলোও থাকত, তাহলে অন্ততপক্ষে ১০ জনকে বাঁচানো যেত। শুধু ভিআইপি, গেস্টদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য নয়।"

Chorbagan Sarbojanin Pandal Stampede: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, মেডিক্যালে ভর্তি ৩৫ জন, যাচ্ছেন স্বাস্থ্যসচিব
চোর বাগানে পদপিষ্টে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 9:57 PM
Share

কলকাতা: চোরবাগান সর্বজনীনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পদপিষ্ট হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার। বয়স ২৭। ৩৫ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক।  পুজোউদ্যোক্তা ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এক দর্শনার্থী বলেন, “মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে শুনেছে। নিজের প্রাণ বাঁচাতে সবাই দৌড়তে শুরু করেছিলেন। পড়ছেন, আর পদপিষ্ট হয়েছেন। আর মারা গিয়েছেন।” স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘এখানে পাঁচজন পড়েছিল।’ এখানে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে দর্শনার্থীরাও। এক জন স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে হাজার হাজার ভলান্টিয়র, পুলিশ ছিল। কিন্তু কোনও ব্যবস্থাই প্রথমে নেওয়া হচ্ছিল না। এত বড় ঘটনা ঘটছে. চোখের সামনে দেখছে। কলকাতা পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, পুলিশ কিছু করেনি। আমরা লোকালরাই করে গিয়েছি। পুজো কমিটির কোনও লোককেই দেখা যায়নি।” তিনি আরও অভিযোগ করেন, এত বড় পুজো হচ্ছে কোনও অ্যাম্বুলেন্স ছিল না সেখানে।

এলাকায় পুজো বলে, স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনের রাস্তা ফাঁকা করা হয়েছিল। পাড়ার বাসিন্দাদের যে  নিজস্ব গাড়িগুলো দাঁড়িয়ে থাকত, সেগুলোও সরিয়ে দেওয়া হয়েছিল। এলাকাবাসীর বক্তব্য, “যদি সেই গাড়ি গুলোও থাকত, তাহলে অন্ততপক্ষে ১০ জনকে বাঁচানো যেত। শুধু ভিআইপি, গেস্টদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য নয়।”

Follow Us