AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anti Aging: ২০ পেরিয়েছে? এখনই এই ফেসপ্যাক না মাখলে মুখ ভরবে দাগছোপ, বলিরেখায়

Face Pack: ২০-এর কোঠা পেরোলেই ত্বক নিয়ে সচেতন হওয়া জরুরি। এই বয়সে যৌবন থাকলেও, এরপর থেকেই ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো জোরাল হতে থাকে। অনেকেই বুঝতে পারেন না যে, কোন বয়স থেকে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা উচিত। তাঁদের জেনে রাখা দরকার যে, ২০ পেরোলেই, ২৫-এ পা দিলেই আপনার অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা দরকার।

Anti Aging: ২০ পেরিয়েছে? এখনই এই ফেসপ্যাক না মাখলে মুখ ভরবে দাগছোপ, বলিরেখায়
| Updated on: May 11, 2024 | 9:00 AM
Share

২০-এর কোঠা পেরোলেই ত্বক নিয়ে সচেতন হওয়া জরুরি। এই বয়সে যৌবন থাকলেও, এরপর থেকেই ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো জোরাল হতে থাকে। অনেকেই বুঝতে পারেন না যে, কোন বয়স থেকে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা উচিত। তাঁদের জেনে রাখা দরকার যে, ২০ পেরোলেই, ২৫-এ পা দিলেই আপনার অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা দরকার। এই সময় থেকেই ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। বলিরেখা, ডার্ক সার্কেল, দাগছোপ ভবিষ্যতে যেন বিরক্ত না করে তার জন্য এখন থেকে এই ৪ ফেসপ্যাক ব্যবহার করুন।

বেদানার ফেসপ্যাক: বেদানার রস খেলে রক্ত পরিশুদ্ধ হয় এবং ত্বকের সমস্যা কমে। বেদানার ফেসপ্যাক ব্যবহার করলেও ত্বকের জেল্লা বাড়বে। নারকেল তেলের সঙ্গে বেদানার বীজ পেস্ট করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর হালকা হাতে মালিশ করে মুখ ধুয়ে ফেলুন। আপনি প্রতিদিনই এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বককে টানটান করে তোলে। পাশাপাশি ইউভি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে।

কলার ফেসপ্যাক: একটি পাকা কলা ম্যাশ করে নিন। এতে ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে মুখে ও গলায় মাখুন। এবার হালকা হাতে মালিশ করুন। ১৫-৩০ মিনিট রেখে হালকা হাতে মালিশ করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি পিগমেনটেশনের সমস্যা দূর করতে সাহায্য করে। বিবর্ণ ত্বকে জেল্লা ফিরিয়ে আনে কলার ফেসপ্যাক।

কস্তুরি হলুদের ফেসপ্যাক: সাধারণ হলুদের থেকে আলাদা কস্তুরি হলুদ। এই হলুদ ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে। ব্রণ, দাগছোপ দূর করতে সহায়ক এই ফেসপ্যাক। এক চামচ কস্তুরি হলুদের সঙ্গে দুধ কিংবা গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

শসার ফেসপ্যাক: ত্বক হাইড্রেটেড থাকলে বলিরেখার সমস্যা সহজেই এড়ানো যায়। অর্ধেক শসা গ্রেট করে এর রস বের করে নিন। এবার এতে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০-৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সতেজতা এনে দেবে। পাশাপাশি ত্বককে হাইড্রেটেড রাখবে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো