AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Care Tips: এই ৮ টি উপায় মেনে চললেই ঝকঝকে সিল্কি চুল পাওয়া সম্ভব, সবিস্তারে জেনে নিন…

দূষণ থেকে শুরু করে নানা কারণেই ঝরে যায় চুল। এরমধ্যে শীতকাল এলেই চুলের নানান সমস্যা দেখা দেয়। চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়া থেকে হাজারো সমস্যা দেখা যায়। তাই শীতে চুলের যত্ন নেবেন কীভাবে?

Hair Care Tips: এই ৮ টি উপায় মেনে চললেই ঝকঝকে সিল্কি চুল পাওয়া সম্ভব, সবিস্তারে জেনে নিন...
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 7:30 AM
Share

প্রতিদিন যে হারে দূষণের মাত্রা বাড়ছে তাতে আমাদের বাহ্যিক আর অভ্যন্তরীণ উভয় স্বাস্থ্যেরই মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা তাও বাইরে থেকে বাড়ি ফিরলে হাতে, পায়ে আর মুখে জল দিয়ে ধুয়ে থাকি। কিন্তু, চুল সব সময় বাড়ি ফিরে এসে জল দিয়ে ধোয়া সম্ভব হয় না। প্রতিদিন গাড়ির ধোঁয়া, ধুলো ও অন্যান্য দূষণের জন্য চুলের ক্ষতি হয়। দূষণ এবং ধুলোবালির মাত্রা বাড়ার কারণে স্ক্যাল্পের ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি ত্বকের ভিতরে টক্সিক উপাদানের মাত্রাও বাড়ছে। তাই প্রদাহের মাত্রা বেড়ে গিয়ে চুল পড়ছে।

দূষিত বায়ুর কারণে খুশকির সমস্যা তো রোজের সঙ্গী হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতিতে দূষণ থেকে চুল বাঁচানো ও চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু চুল সব সময় পরিস্কার করা সম্ভব হয় না, তাই দিনের যে কোনও সময়ে বা সারাদিন ধরে চুলকে সুরক্ষিত রাখার কিছু টিপস নীচে দেওয়া হল-

১) গরম জল দিয়ে চুল পরিষ্কার করবেন। এতে উজ্জ্বলতা থাকবে। অতিরিক্ত গরম পানি চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেলের ক্ষতি করে। এতে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ। সে কারণে আবার অতিমাত্রায় ঠান্ডা জল ঢালতে যাবেন না। হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন।

২) প্রোটিন দিয়ে সারিয়ে তুলুন চুলের ফেটে যাওয়া আগা। ঘন ঘন চুলে ব্লিচ বা রঙ করলে চুলের বাইরের আবরণ নষ্ট হয়ে যায়। আগাতেও ফাটল ধরে। বেছে নিতে হবে প্রোটিনযুক্ত কন্ডিশনার।

Hair Care Tips

৩) খুশকি দূর করতে তেল কোনও কাজে আসে না। কারণ খুশকি চর্মরোগের কারণে হয়। এক্ষেত্রে তেল চুলের গোড়ায় ঘসলে ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ওষুধ জাতীয় শ্যাম্পু ব্যবহার করা উচিত। শ্যাম্পু লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর খানিকটা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

৪) দূষণের এই দিনে অনেকেরই অভিযোগ চুল পাতলা ও উজ্জ্বলতা হারাচ্ছে। কন্ডিশনার চুলকে শুধু নরমই করে। এর বাইরে কিছু নয়। এক্ষেত্রে সিলিকনযুক্ত কিছু পণ্য ব্যবহার করুন। ওই সব পণ্যে থাকা ডাইমেথিকন বা সাইক্লোমেথিকন-এর প্রলেপ চুলকে আরও চকচকে করবে।

৫) চুল আঁচড়ানো ভাল। তাই বলে ঘন ঘন আঁচড়ানো যাবে না। একবার কিংবা দু’বার আঁচড়ান। তবে কখনোই ভেজা চুল আঁচড়াবেন না। ভাল মানের চিরুনি ব্যবহার করুন, ব্রাশ নয়।

৬) চুলে ব্লো-ড্রাই করা থেকে বিরত থাকুন। ব্লো-ড্রাই করলে অতিরিক্ত তাপে চুল প্রাণ হারাতে পারে। যদি ব্লো-ড্রাই করতেই হয়, হেয়ার ড্রায়ারের তাপমাত্রা ন্যূনতম রাখুন।

৭) সুইমিং পুলে সাঁতার কাটলে ক্যাপ পরে নিন। নামার আগেই চুল সাধারণ জল দিয়ে ভিজিয়ে নিন। এটা করলে পুলের ক্লোরিনযুক্ত জল চুল বেশি শুষে নিতে পারে না।

৮)নামি দামি ব্র্যান্ডের পণ্য কেনার আগে বুঝে নিন চুলের ধরন। এমনকি রঙ করা চুলের জন্যও রয়েছে আলাদা শ্যাম্পু।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…

Follow Us
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর
তৃণমূল ৬ হাজার দিলে, বিজেপি ১২০০০টাকা ভাতা দেবে: শুভেন্দু
তৃণমূল ৬ হাজার দিলে, বিজেপি ১২০০০টাকা ভাতা দেবে: শুভেন্দু
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের