AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুশকি কমছে না? সকাল-বিকাল আদা দেওয়া চায়ে চুমুক দিন

Ginger Tea for Scalp and Hair: চুল পড়া, খুশকি, স্ক্যাল্পে তেলতেলে ভাব বেড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেহে পুষ্টির অভাবেও দেখা দেয়। তাই শ্যাম্পু-কন্ডিশনার মেখে এসব সমস্যা এড়ানো যায় না। কিন্তু আদা দিয়ে চা খেলে আপনার স্ক্যাল্প ও চুলের একাধিক সমস্যা দূর হয়ে যেতে পারে।

খুশকি কমছে না? সকাল-বিকাল আদা দেওয়া চায়ে চুমুক দিন
| Updated on: Feb 12, 2024 | 12:35 PM
Share

দিনের শুরু হোক শেষ, এক কাপ চা, আদা দিয়ে খেলে মেজাজ তরতাজা হয়ে যায়। বিশেষত মাথা ধরে থাকলে, আদা দিয়ে চা খেলে স্বস্তি মেলে। হজম ক্ষমতা উন্নত করা থেকে শুরু করে ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা কমাতে সাহায্য করে আদা চা। কিন্তু আদা চায়ের উপকারিতা এখানেই শেষ নয়। অনেকেই হয়তো জানেন না, আদা চা খেলে আপনার চুলের সমস্যার সমাধান হতে পারে। বিশেষত, স্ক্যাল্প সম্পর্কিত যা-যা সমস্যা রয়েছে, তা নিমেষে দূর করতে পারে আদা চা।

আদার মধ্যে এমন অনেক যৌগ রয়েছে, যা নানা উপায়ে স্বাস্থ্যে উপকারিতা প্রদান করে। তার মধ্যে স্ক্যাল্পও রয়েছে। চুল পড়া, খুশকি, স্ক্যাল্পে তেলতেলে ভাব বেড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেহে পুষ্টির অভাবেও দেখা দেয়। তাই শ্যাম্পু-কন্ডিশনার মেখে এসব সমস্যা এড়ানো যায় না। কিন্তু আদা দিয়ে চা খেলে আপনার স্ক্যাল্প ও চুলের একাধিক সমস্যা দূর হয়ে যেতে পারে। আদার মধ্যে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো উপাদান রয়েছে। এগুলো চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে সাহায্য করে। আদা খেলে চুল ও স্ক্যাল্পে কী-কী উপকারিতা পাবেন, চলুন দেখে নেওয়া যাক।

আদা প্রদাহ কমায়: আদার মধ্যে বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। স্ক্যাল্পের প্রদাহই খুশকি ও সোরিয়াসিসের মতো সমস্যা ডেকে আনে। আপনি যদি নিয়মিত আদা চা পান করেন এটি স্ক্যাল্পের প্রদাহ কমাবে এবং খুশকির হাত থেকে মুক্তি দেবে।

রক্ত সঞ্চালন উন্নত করে: আদার মধ্যে ভাসোডাইলেটরি প্রভাব রয়েছে, যা দেহে রক্ত সঞ্চালন উন্নত করে। স্ক্যাল্পে রক্ত চলাচল সচল থাকায় চুলের ফলিকলগুলো পুষ্টি ও অক্সিজেন পায়। এতে স্ক্যাল্পের পাশাপাশি সামগ্রিক চুলের স্বাস্থ্য উন্নত হয়। চুলের বৃদ্ধি ঘটে এবং চুল পড়ার সমস্যাও কমে।

অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর: আদার মধ্যে জিনজেরল নামের উপাদান রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং অক্সিডেটিভ চাপ কমায়। এতে চুলের ফলিকলগুলোকে ক্ষতির হাত থেকে প্রতিরোধ করা যায়। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আদা দিয়ে চা খেলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে।

খুশকির সমাধান: ম্যালাসেজিয়া নামের ফাঙ্গাসের কারণে খুশকির সমস্যা দেখা দেয়। এতে স্ক্যাল্পে চুলকানি বাড়ে। পাশাপাশি স্ক্যাল্প থেকে যেন সাদা খোসা উঠতে থাকে। আদার মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকির সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

Follow Us