Clean Sliding Window Channels: স্লাইডিং জানালার চ্যানেল পরিষ্কার করুন প্লাস্টিকের বোতলের কাটা অংশ দিয়ে! কীভাবে? ২ মিনিটে করুন মুশকিল আসান
Clean Sliding Window Channels: প্রথমে একটা প্লাস্টিকের বোতল পিছন থেকে গোল করে কেটে নিতে হবে। এবার হেয়ার ড্রায়ারের পিছনের দিকে, অর্থাৎ যে দিক দিয়ে আমরা চুল শুকোয়নি, তার উল্টো দিকে ওই প্লাস্টিকের বোতলের কাটা অংশের ওপরের দিগটা অর্থাৎ ঢাকনা লাগানো অংশের পিছনটা লাগিয়ে দিতে হবে।

স্লাইডিং জানালার সরু চ্যানেল বা চ্যানেলের ফাঁকে ধুলো-ময়লা জমে শক্ত হয়ে যায়, যা সাধারণ কাপড়ে পরিষ্কার করা কঠিন। খুব সহজে ঘরোয়া উপায়ে স্লাইডিং জানালার চ্যানেল পরিষ্কার করার কার্যকরী পদ্ধতি নিচে দেওয়া হলো:
কী কী প্রয়োজন?
একটা হেয়ার ড্রায়ার লাগবে। লাগবে একটা ছোট প্লাস্টিকের বোতল, সে কোল্ড ড্রিঙ্কসের বোতল হলেও চলবে। একটা ব্ল্যাক টেপ। ব্যস, আর কিচ্ছু না।
কী করতে হবে?
প্রথমে একটা প্লাস্টিকের বোতল পিছন থেকে গোল করে কেটে নিতে হবে। এবার হেয়ার ড্রায়ারের পিছনের দিকে, অর্থাৎ যে দিক দিয়ে আমরা চুল শুকোয়নি, তার উল্টো দিকে ওই প্লাস্টিকের বোতলের কাটা অংশের ওপরের দিগটা অর্থাৎ ঢাকনা লাগানো অংশের পিছনটা লাগিয়ে দিতে হবে। মাঝে একটা মশারির কাটা কাপড়ের টুকরো দিতে হবে। হেয়ার ড্রায়ার ও বোতলের কাটা অংশের মাঝে ব্ল্যাক ট্যাপ দিয়ে টাইট করে আটকে দিতে হবে। যাতে হাওয়া পাস না হয়। এবার বোতলের ঢাকনা খুলে জানালার নোংরার ওপর ধরতে হবে। প্লাগে হেয়ার ড্রায়ারের পোর্ট গুঁজে চালিয়ে দিতে হবে। হাওয়ার টানে বোতলের মুখ দিয়ে নোংরা বোতলের কাটা অংশে জমা হতে থাকবে। খুবই সহজে স্লাইডিং জানালার সরু চ্যানেল বা চ্যানেলের ফাঁকে ধুলো-ময়লা পরিষ্কার করতে পারবেন।
