AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বোহেমিয়ান জিপসির সাজে জ্যাকি, ফের উত্তাপ ছড়ালেন নয়া ভিডিয়োয়

কালো লেহেঙ্গা-চোলিতে গ্ল্যামারাস জ্যাকালিনের লুকে বিভোর ফ্যানেরা। কাঁচের শৌখিন কাজ ও টাসেলের ব্যবহারও রয়েছে পোশাকে।

বোহেমিয়ান জিপসির সাজে জ্যাকি, ফের উত্তাপ ছড়ালেন নয়া ভিডিয়োয়
বলি-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ
| Edited By: | Updated on: Jun 14, 2021 | 4:05 PM
Share

‘বড়লোকের বিটি লো…’ সুপারহিট মিউজিক ভিডিয়োর আবার র‍্যাপার বাদশার সঙ্গে জুটি বাঁধলেন বলি-সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। কস্টিউম সিনেমাটোগ্রাফির খেলায় সেই ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল। কালো লেহেঙ্গা-চোলিতে গ্ল্যামারাস জ্যাকালিনের লুকে বিভোর ফ্যানেরা। কাঁচের শৌখিন কাজ ও টাসেলের ব্যবহারও রয়েছে পোশাকে। ভিডিয়োতে একটি দৃশ্যে দেখা গিয়েছে, লেহেঙ্গা-চোলিতে ঘোড়ার চড়ে সেট দাপিয়ে বেরিয়েছেন। মিউজিক ভিডিয়োয় জ্যাকলিনের কস্টিউম ডিজাইনার ও ওয়্যারডোর্ব কনসালট্যান্ট হিসেবে ছিলেন লিপাক্ষ্মী ইলাওয়াড়ি।

গোটা মিউজিট ভিডিয়োতে পুরোপুরি ভারতীয় ফ্যাশনকেই আগলে রাখা হয়েছিল তা তো বলাই বাহুল্য। ব্যাকড্রপে মরুরাজ্য ও ভারতীয় পোশাকে মেলবন্ধন অসাধারণ আইডিয়া। ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র তিনবার পোশাক বদলে ক্যামেরার সামনে এসেছেন জ্যাকি, আর প্রত্যেকটিতেই রয়েছে ভরপুর ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

আরও পড়ুন: বলি-নায়িকাদের সঙ্গে টক্কর! ফটোশ্যুটে সকলের নজর কাড়লেন সাংসদ মহুয়া মৈত্র

কাঁচের কাজ করা মাথা পট্টি ও শিষফুল কালো লেহেঙ্গার লুককে আরও গ্ল্যামারাস করে তুলেছিল। দ্বিতীয় লুকে, নীল রঙা কাফতান ও সুন্দর চাঙ্কি গলার হার যেন আরও মোহময়ী করে তুলেছিল। অন্যদিকে হেয়ার স্টাইলে ঢেউ খেলানো লুক যেন আরও কয়েক ইঞ্চি সৌন্দর্যে বাড়িয়ে তুলেছিল।

তৃতীয় লুকে, জ্যাকলিনের পরনে ছিল সিক্যুইনড ক্রপ টপ ও ম্যাচিং হাই-ওয়েস্টেড স্কার্ট, থাই-হাই-স্লিট। সেটে উত্তাপ ছড়ানোর পাশাপাশি ভিডিয়োতেও সুপার হট ছিলেন বলিউডের অন্যতম তারকা জ্যাকলিন।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!