AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM withdraws candidate: শেষ পর্যন্ত প্রার্থী দিয়েও তুলে নিতে হল সিপিএম-কে, অঙ্ক মেনে লড়বে শুধু আইএসএফ

CPIM withdraws candidate Panskura West ISF deal: এবার ২৫২টি আসনে লড়ছে বামফ্রন্ট। মূল শরিক ছাড়াও সিপিআইএমএলের জন্য থাকছে ৮টি আসন। অন্যদিকে আইএসএফের জন্য থাকছে ৩০ আসন। এর মধ্যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী আফজল আলি শাহ। কিন্তু বিগত কয়েকদিনে মানে ওই প্রার্থী ঘোষণার পর থেকেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছিল বামেরা।

CPIM withdraws candidate: শেষ পর্যন্ত প্রার্থী দিয়েও তুলে নিতে হল সিপিএম-কে, অঙ্ক মেনে লড়বে শুধু আইএসএফ
চর্চা রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 9:50 PM
Share

সৌমেন মণ্ডলের রিপোর্ট 

পাঁশকুড়া: আগে ছিল সিপিআইয়ের হাতে। এবার সিপিআইয়ের থেকে নিয়েছিল সিপিএম। প্রার্থী হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে। গ্রিন সিগন্যাল মিলেছিল আলিমুদ্দিন থেকে। কিন্তু তারপরেও যে খেলা ঘুরে যেতে পারে তা কেউ ভাবতেও পারেননি। কিন্তু শেষ পর্যন্তু প্রার্থী তুলে নিতে হল বামেদের। কেন? নেপথ্যে আইএসএফ। অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত আইএসএফের সঙ্গে আসন সমঝোতা শেষ হয়েছে। তার তার পরিণতিতেই রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্তে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম।

এবার ২৫২টি আসনে লড়ছে বামফ্রন্ট। মূল শরিক ছাড়াও সিপিআইএমএলের জন্য থাকছে ৮টি আসন। অন্যদিকে আইএসএফের জন্য থাকছে ৩০ আসন। এর মধ্যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী আফজল আলি শাহ। কিন্তু বিগত কয়েকদিনে মানে ওই প্রার্থী ঘোষণার পর থেকেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছিল বামেরা। নিরঞ্জন সিহির সমর্থনে দেওয়াল লিখন, পতাকা বাঁধা সবই চলছিল। বুধবার রাতেই পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের কাছে বার্তা এসে পৌঁছায় জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। কারণ, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আইএসএফকে ছেড়ে দিয়েছে বামফ্রন্ট। 

আচমকা এ সিদ্ধান্ত নিয়ে চাপানউতোর চললেও দলের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছেন নিরঞ্জন সিহি। তিনি বলেন, “প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর প্রচার করতে শুরু করেছিলাম। কিন্তু রাজ্য বামফ্রন্টের নির্দেশকে শিরোধার্য। আর প্রচার করব না। কর্মীরা সাময়িক ভেঙে পড়েছে তবে তা ঠিক হয়ে যাবে।” পশ্চিম পাঁশকুড়ার আইএসএফ প্রার্থী আফজল শাহ বলেন, “সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে আমি সম্মান করি। আমি ওনার কাছে যাব।” 

তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজিত রায় আবার ঘুরিয়ে বাম-রামের তত্ত্ব টেনে এনেছেন। বলেন, “সিপিএমের জেলা সম্পাদকের প্রার্থী পদ প্রত্যাহার করা প্রমাণ করে দিল বর্তমানে যে রাম সেই এখন বাম আবার যে বাম সেই এখন রাম।  বাম এবং রামেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।” অন্যদিকে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি যদিও বলছেন, “এটা বামফ্রন্টের নিজস্ব ব্যাপার। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা বিজেপি জয়ী হবে।” 

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!