AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biryani Recipe: বাঙালি স্টাইলে এই ভাবে বাড়িতেই বানিয়ে নিন চিকেন বিরিয়ানি, সকলে চেটেপুটে খাবেন

Biryani Recipe: এবার শা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে বসান। কয়েকটা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেন কষতে দিন। প্রয়োজন মতো নুন দেবেন। ঢাকা দিয়ে রান্না করলে মাংস থেকে জল ছাড়বে। বেরেস্তা ভাজা বাকি তেলে আলু আর ডিম ভেজে নিতে হবে। এবার লেয়ারিং শুরু করুন

Biryani Recipe: বাঙালি স্টাইলে এই ভাবে বাড়িতেই বানিয়ে নিন চিকেন বিরিয়ানি, সকলে চেটেপুটে খাবেন
বাড়িতেই বানিয়ে নিন বিরিয়ানি
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 11:10 AM
Share

বিরিয়ানি খেতে কে না ভালবাসে। ভাত-ডালের পরই বাঙালির প্রিয় খাবারের তালিকায় থাকে বিরিয়ানি। তবে শরীরের জন্য এই বিরিয়ানি ভয়ংকর খারাপ, বলা যায় বিষের সমতুল্য। তবে জেনেশুনেই বিষ পান করার মত সকলে এই বিরিয়ানি দু বেলা করে গিলছেন। অনেক রকম ভাবে বিরিয়ানি বানানো যায়। টিক্কা বিরিয়ানি, দম বিরিয়ানি, কিমা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি ইত্যাদি। আবার খাঁটি বাঙালি পদ্ধতিতে বানানো বিরিয়ানিও আছে এই তালিকায়। যে পদ্ধতিতে মা-কাকিমারা হামেশাই বানিয়ে থাকেন বাড়িতে। দেখে নিন কী করে বানাবেন এই ঘরের স্টাইলে সহজ বিরিয়ানি

প্রথমেই পরিমাণ মত বাসমতি রাইস নিয়ে ভাল করে ধুয়ে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে জল ফুটলে চাল দিয়ে ভাত করে নিতে হবে। মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসের মধ্যে হলুদ, একটা সরষের তেল, লঙ্কা গুঁড়ো, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, জিরে বাটা, বড় এক চামচ টকদই দিয়ে ম্যারিনেট করে রাখন ৩০ মিনিট। এবার পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। ৮০ শতাংশ সিদ্ধ হলেই ভাত নামিয়ে নিতে হবে। কড়াইতে এক চামচ তেল আর এক চামচ ঘি দিতে হবে। এবার শা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে বসান। কয়েকটা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেন কষতে দিন। প্রয়োজন মতো নুন দেবেন। ঢাকা দিয়ে রান্না করলে মাংস থেকে জল ছাড়বে। বেরেস্তা ভাজা বাকি তেলে আলু আর ডিম ভেজে নিতে হবে। এবার লেয়ারিং শুরু করুন। প্রথমে রান্না করা ভাত দিয়ে ওর উপর মাংস, আলু-বেরেস্তা সাজিয়ে উপর থেকে একটু ঘি, বিরিয়ানি মশলা, দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিতে হবে। আবার উপর থেকে একই ভাবে রাইস দিয়ে লেয়ারিং করুন। উপর থেকে বেরেস্তা, মশলা, ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

৩০ মিনিট এভাবে ঢেকে রেখে একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন বাঙালি স্টাইল বিরিয়ানি। এই বিরিয়ানিও খেতে খুব ভাল লাগে। বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বাইরে থেকে না কিনে এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন। খেতে লাগবে খুব ভাল। সঙ্গে একটু রায়তা বানিয়ে নিতে ভুলবেন না।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ