AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Kofta Curry Recipe: রবিবারের দুপুর জমে যাক চিকেনের কোফতা কারির সঙ্গে, জানুন সহজ রেসিপি

Chicken Kofta Curry: ছানার কোফতা, কাঁচাকলার কোফতা এরকম হরেক রকম কোফতা খাওয়ার চল রয়েছে বাঙালি বাড়িতে। তবে চিকেনেরও যে কোফতা হয় তা হয়তো অনেকেই জানেন না। খুব সহজেই তৈরি করা যায় এই পদ।

Chicken Kofta Curry Recipe: রবিবারের দুপুর জমে যাক চিকেনের কোফতা কারির সঙ্গে, জানুন সহজ রেসিপি
চিকেন কোফতা কারি
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 4:09 PM
Share

চিকেন খেতে কমবেশি পছন্দ করেন ছোট থেকে বড় সকলেই। রবিবার মানেই বাড়িতে মাংস কষানের গন্ধ। মাংস ছাড়া রবিবার পূর্ণই হয় না অনেকের। মাংসের ঝাল-ঝোল তো আছেই সেই সঙ্গেই মাংসের অন্যান্য পদের চাহিদাও বাঙালির জীবনে তুঙ্গে।

রেস্তোরাঁয় গিয়ে তাই রকমারী চিকেনের পদের উপর ঝাঁপিয়ে পড়েন তাঁরা। তবে এসব সুস্বাদু পদের জন্য যে সবসময় শুধু রেস্তোরাঁর উপর নির্ভর করতে হবে এমনটা নয়। বাড়িতেও চিকেনের নানা পদ বানানো যায়। এইরকমই একটা পদ হল চিকেনের কোফতা।

ছানার কোফতা, কাঁচাকলার কোফতা এরকম হরেক রকম কোফতা খাওয়ার চল রয়েছে বাঙালি বাড়িতে। তবে চিকেনেরও যে কোফতা হয় তা হয়তো অনেকেই জানেন না। খুব সহজেই তৈরি করা যায় এই পদ। তার জন্য শুধু জানতে হবে রেসিপি। জেনে নিন কীভাবে বানাবেন চিকেনের কোফতা কারি।

আসুন প্রথমেই দেখে নেওয়া যাক এই পদ বানাতে কী-কী লাগবে…

উপকরণ: মুরগীর মাংসব কিমা

পেঁয়াজ কুচি

ডিম

টমেটো কুচি

আদা ও রসুন বাটা

গরম মশলা

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

হলুদ গুঁড়ো

গোলমরিচের গুঁড়ো

ধনেপাতা

ব্রেড ক্রাম্বস

লবণ

জায়ফল

সামান্য় জল

পরিমাণমতো তেল

স্টেপ ১- প্রথমেই চিকেন কিমা ভাল করে ধুয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ডিম ও নুন মিশিয়ে মেখে নিন। ব্রেড ক্রাম্বস মেশাতেও ভুলবেন না।

স্টেপ ২- এবার এই মিশ্রণ হাতে নিয়ে তাকে কোফতার আকার দিন। কড়াইয়ে তেল গরম করে নিন। এবার তাতে একে-একে কোফতাগুলি দিয়ে বাদামী করে ভেজে নিন। কোফতা ভাজা হয়ে গেলে তুলে নিন।

স্টেপ ৩- এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে এবার একে-একে তাতে লঙ্কা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন।

স্টেপ ৪- এবার তাতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিন। এবং আরও যোগ করুন গরম মশলা ও স্বাদমতো নুন। এবার পরিমাণ মতো জল দিন। মশবা থকথকে হয়ে এলে তাতে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন। সামান্য চিনি ও জায়ফল গুঁড়ো যোগ করে ফুটিয়ে নিন। ঝোল ফুটে গেলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিকেনের কোফতা কারি। রবিবারের দুপুর একেবারে সর্টেড হয়ে যাবে এই পদের সঙ্গে।

Follow Us