AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pressure-cooker Mutton Curry: প্যান্ডেল হপিং সেরে বাড়ি ফিরে গরম গরম মাংস ভাত খান প্রেশার কুকারে বানিয়ে

Pressure Cooker Mutton Recipe: প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বাটা দিয়ে একটু নেড়ে নিন। এরপর মাংস আর গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে কষিয়ে নিন। স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই দিয়ে নাড়াচড়া করুন

Pressure-cooker Mutton Curry: প্যান্ডেল হপিং সেরে বাড়ি ফিরে গরম গরম মাংস ভাত খান প্রেশার কুকারে বানিয়ে
বাড়িতে বানান এভাবে
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 3:19 PM
Share

বছরে একবার মাত্র পুজো আসে। সারা বছর যতই কাজের ব্যস্ততা থাক না কেন পুজোর কটা দিন সকলেই চেষ্টা করেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে। পুজো মানেই নতুন জামা সঙ্গে জমাটি খাওয়া দাওয়া তো থাকেই। রেস্তোরাঁতে লম্বা মেনুর তালিকা। পছন্দসই খাবার তো থাকবেই। একই সঙ্গে বাড়িতেও ভালমন্দ রান্না হয়। পুজোর দিনে রাত জেগে ঠাকুর দেখা, বাইরে খাওয়া এসব তো চলতেই থাকে। তবে পকেট আর পেটকে বিশ্রাম দিতে প্রেশার কুকারে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিন মটনের ঝোল। উত্তর থেকে দক্ষিণ ঠাকুর দেখতে হবে তো? এর মাঝে আবার রান্নার তাড়া। এত কিছু একসঙ্গে ম্যানেজ করা খুব মুশকিল। আবার বাড়্তে আসা অতিথিরাও এই সময় মটন খাওয়ার আবদার করেন। যতই কোলেস্টেরল, হৃদরোগের ভয় থাকুক না কেন  পুজোয় তো পাঁঠা খেতেই হবে।

ভাবছেন তাড়াতাড়ি রাঁধতে গিয়ে প্রেশার কুকারে মটন দিলে ভাল স্বাদ আসবে না? তা কিন্তু একেবারেই নয়। পরিবর্তে একবার বানিয়ে দেখুন এই সব পদ। প্রেশারে বানিয়ে নিন মচন কোলাপুরি। মহারাষ্ট্রের জনপ্রিয় এই রেসিপি। এর জন্য প্রথমে গোটা ধনে, জিরে, শুকনো নারকেলের গুঁড়ো, সাদা তিল, গোলমরিচ, মৌরি, পোস্ত-সব একসঙ্গে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে।  এ বার প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বাটা দিয়ে একটু নেড়ে নিন। এরপর মাংস আর গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে কষিয়ে নিন। স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই দিয়ে নাড়াচড়া করুন। পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে সাত থেকে আটটা সিটি পড়লে ঢাকনা খুলে দেখুন। ভালো করে সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

মাটির হাঁড়ি ছাড়াও প্রেশার কুকারে বানালেমন্দ হয় না। মটন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। প্রেশার কুকারে  সরষের তেল ও ঘি এক সঙ্গে গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তাটা তুলে তেল ঝরিয়ে রাখতে হবে। এবার ওই পাত্রের মধ্যে তেল গরম করে সব মশলা এক এক করে দিয়ে কষিয়ে নিন। তেল বের হলে মটনের টুকরোগুলো দিয়ে আরও ভাল করে কষতে হবে। মটন আর মশলা যখন একসঙ্গে মিশে যাবে, তখন তারই মধ্যে পেঁয়াজ ভাজা তেলটা মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেটটা অন্তত ৩০ মিনিট রাখতে হবে। এবার প্রেশারের মুখ বন্ধ করে ৮ টা সিটি দিলেই তৈরি চম্পারণ মটন কারি। রুটি, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী