AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Green Chilli curry: একদিকে ঝাল অন্যদিকে ঠান্ডা, আমেজ নিতে বানিয়ে ফেলুন কাঁচালঙ্কার কারি

Bharta:

| Edited By: | Updated on: Jan 17, 2024 | 8:18 AM
Share
ঠান্ডার ঝাল ঝাল খাবার খেলে তবেই কিন্তু গরম লাগে। অবশেষে মুখ রক্ষা করেছে শীত। অন্তত শহর কলকাতায়। এবার কিছুতেই যেন ঠান্ডা পড়তে চাইছিল না। সংক্রান্টির আগে তাও বা যে টুকু পড়ল সেটাও এখন প্রায় ভ্যানিশ। এদিকে নাকি ঠান্ডার শহরবাসী কাবু

1 / 8
কী ভাবে এই ঠান্ডায় নিজেকে বাঁচিয়ে রাখা যায় তাই নিয়ে অনেকেই টিপস চাইছেন। শহরে ঠান্ডার স্থায়িত্ব খুবই কম। এই কয়েকটা দিন মাত্র শীতের আমেজ পাওয়া যায়। সেই আনন্দই সকলে লুটে পুটে নিতে চান। শীতের দিনে কোথাও ঘুরতে যেতে, খেতে যেতে বেশ লাগে

2 / 8
এছাড়াও শীত মানেই পিকনিকের মরশুম। এই সময় পিকনিক পার্টি এসব লেগেই থাকে। সেই সঙ্গে বাড়িতে রকমারি রান্না হয়,পিঠে-পায়েস-পুলি এসব তো হয়ই। সঙ্গে কষা মাংস, বেগুন পোড়া, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, মাছের টক, মূলোর পরোটা. পেঁয়াজকলি ভাজা, শিম ভর্তা কত কিছুই না হয়ে থাকে

3 / 8
তবে শীতের দিনে ঝাল, মশলাদার খাবার খেতে কিন্তু বেশ লাগে। এই সময় সর্দি, কাশি, কফ ঠান্ডা লাগা এসব সমস্যা ঘরে ঘরে লেগেই থাকে। কফ কাশিতে খাওয়ার রুচি চলে যায়। যা খাওয়া হয় সবই তেতো লাগে। কোনও কিছু যেন খেতেই ইচ্ছে করে না। আর তাই এই সময় বাড়িতেই বানিয়ে নিন ঝাল ঝাল লঙ্কার কারি

4 / 8
গরম ভাতে এই কারি মেখে খেতে লাগে দারুন। ভাবছেন এ আবার কেমন রান্না, কী করেই বা খাবেন! তাই আপনার জন্য রইল মজাদার এই রেসিপি। এক বাটি ভাত নিমেষে শেষ হয়ে যাবে। কাঁচালঙ্কা খুব ভাল করে ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। ১০০ গ্রাম মত নেবেন। সরু লম্বা লঙ্কাতেই সবচেয়ে ভাল হয় এই তরকারি

5 / 8
কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে একবাটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। এতে কয়েক কোয়া রসুন দিয়ে আবারও ভেজে নিতে হবে। খুব ঝাল লঙ্কা হলে বীজ বের করে নেবেন। কাঁচালঙ্কা নেড়েচেড়ে নিন পেঁয়াজের সঙ্গে। কাঁচালঙ্কা সেদ্ধ হলে একবাটি কুচনো ধনেপাতা দিন

6 / 8
আবারও ভাল করে মিশিয়ে গ্যাস অফ করে দিতে হবে। এবার একটা মিক্সি জারে সব কিছু দিয়ে ভাল করে বেটে নিন। এভাবে বেটে এয়ার টাইট কন্টেনারে ৫ দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন

7 / 8
কাঁচা লঙ্কার এই বাটার মধ্যে স্বাদমতো নুন, পেঁয়াজ কুচি, সামান্য লেবুর রস, সামান্য কাঁচা সরষের তেল দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। গরম ভাতে এই ভর্তা মেখে খেতে লাগে দারুণ

8 / 8