AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবা স্টাইলের তন্দুরি রুটি, কায়দাটা বেশ সহজ

মনে রাখবেন, তন্দুরি রুটি সাধারণ রুটির চেয়ে সামান্য মোটা করে বেলতে হয়। বেলা হয়ে গেলে রুটির যেকোনও এক পিঠে হাত বা ব্রাশ দিয়ে ভালো করে জল লাগিয়ে নিন। এই জলই রুটিটিকে তাওয়ার সঙ্গে শক্ত করে আটকে রাখতে সাহায্য করবে। লোহার তাওয়া গ্যাসের আঁচে খুব ভালো করে গরম করে নিন (নন-স্টিক তাওয়া ব্যবহার না করাই ভালো)। এবার রুটির জল লাগানো দিকটি তাওয়ার ওপর আলতো করে বসিয়ে দিন।

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবা স্টাইলের তন্দুরি রুটি, কায়দাটা বেশ সহজ
| Updated on: Jun 30, 2026 | 1:56 PM
Share

ছুটির দিনের রাতে একটু স্পেশাল কিছু খেতে কার না ইচ্ছে করে! আর স্পেশাল ডিনারের কথা উঠলেই অবধারিতভাবে মাথায় আসে ডাল মাখানি, তড়কা বা কষা মাংসের সঙ্গে গরম গরম তন্দুরি রুটি। কিন্তু রেস্তোরাঁর লম্বা বিলের কথা ভাবলেই ইচ্ছেটা অনেকেই চেপে রাখেন। আবার অনেকের মনে সংশয় থাকে স্বাস্থ্য নিয়েও। তবে অভিজ্ঞ শেফরা বলছেন, রেস্তোরাঁ বা ধাবার মতো বড় তন্দুর না থাকলেও কেল্লাফতে করা সম্ভব। বাড়ির সাধারণ লোহার তাওয়া ব্যবহার করেই একদম তুলতুলে নরম, রেস্তোরাঁ স্টাইলের তন্দুরি রুটি বানিয়ে নেওয়া যায় ঝটপট। জেনে নিন সেই সহজ ঘরোয়া পদ্ধতি।

যা যা লাগবে–

আটা: ২ কাপ

ময়দা: ১/২ কাপ (রুটি নরম করার জন্য, চাইলে শুধু আটা দিয়েও করা যায়)

নুন ও চিনি: ১ চা-চামচ করে

বেকিং পাউডার: ১/২ চা-চামচ

টক দই: ২ টেবিলচামচ

সাদা তেল: ১ টেবিলচামচ

কুসুম গরম জল: পরিমাণমতো

মাখন বা ঘি: রুটির ওপরে মাখানোর জন্য

তৈরি করুন এভাবে—

প্রথমে একটি বড় পাত্রে আটা, ময়দা, নুন, চিনি ও বেকিং পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে টক দই এবং সাদা তেল যোগ করুন। এরপর অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি নরম মণ্ড বা ডো তৈরি করুন। ডো তৈরি হয়ে গেলে একটি ভেজা সুতির কাপড় দিয়ে পাত্রটি ঢেকে ৩০ থেকে ৪০ মিনিট সরিয়ে রাখুন। এতে আটা ভালোভাবে সেট হবে এবং রুটি দারুণ নরম হবে।

এবার সেট হওয়া মণ্ড থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন। প্রতিটা লেচিকে সামান্য শুকনো আটা দিয়ে গোল বা রেস্তরাঁর মতো একটু ডিম্বাকৃতি (Oval) করে বেলে নিন। মনে রাখবেন, তন্দুরি রুটি সাধারণ রুটির চেয়ে সামান্য মোটা করে বেলতে হয়। বেলা হয়ে গেলে রুটির যেকোনও এক পিঠে হাত বা ব্রাশ দিয়ে ভালো করে জল লাগিয়ে নিন। এই জলই রুটিটিকে তাওয়ার সঙ্গে শক্ত করে আটকে রাখতে সাহায্য করবে। লোহার তাওয়া গ্যাসের আঁচে খুব ভালো করে গরম করে নিন (নন-স্টিক তাওয়া ব্যবহার না করাই ভালো)। এবার রুটির জল লাগানো দিকটি তাওয়ার ওপর আলতো করে বসিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই যখন রুটির ওপরের অংশ ফুলে উঠবে এবং ছোট ছোট বুদবুদ দেখা দেবে, তখন তাওয়ার হাতল ধরে সেটিকে উপুড় বা উল্টো করে দিন। এবার সরাসরি আগুনের শিখার ওপর তাওয়াটি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি সেঁকতে থাকুন। রুটিতে জলের পরিমাণ ঠিক থাকলে তাওয়া উল্টো করলেও রুটি আগুনে খসে পড়বে না। ওপরে হালকা পোড়া পোড়া দাগ এলেই বুঝবেন তন্দুরি তৈরি।

তাওয়া থেকে রুটি নামিয়ে ওপর থেকে গলানো মাখন বা খাঁটি ঘি ব্রাশ করে দিন। ব্যস, গরম গরম ধাবা স্টাইল তন্দুরি রুটি একদম তৈরি। এবার গরম তরকা, পনিরের পদ কিংবা কষা মাংসের সঙ্গে পরিবেশন করুন ধোঁয়া ওঠা এই ঘরোয়া তন্দুরি রুটি।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো