AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই এক আচারেই দূর হবে গ্যাস, হবে না অম্বল! জেনে নিন রেসিপি

হেলথ লাইন-এর তথ্য অনুযায়ী, মাত্র এক চামচ বা প্রায় ১০-১১ গ্রাম মেথি দানায় রয়েছে ৩ গ্রাম ফাইবার, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়াও এতে আছে ৩ গ্রাম প্রোটিন, ৩.৭২ মিলিগ্রাম আয়রন এবং ২১.২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। মেথি ভিটামিন সি-এরও একটি চমৎকার উৎস।

এই এক আচারেই দূর হবে গ্যাস, হবে না অম্বল! জেনে নিন রেসিপি
| Updated on: May 02, 2026 | 6:09 PM
Share

হজমের সমস্যা, পেটে গ্যাস বা পেট মোচড়ানোর মতো অস্বস্তিতে মেথি দানার কার্যকারিতা অপরিসীম। অনেকেই মেথির জল বা মেথি চিবিয়ে খেয়ে থাকেন যা অত্যন্ত ফলদায়ক। সাধারণত রান্নায় ফোড়ন হিসেবে বা মশলা হিসেবে মেথি ব্যবহার করা হলেও, এর সুস্বাদু আচার কিন্তু স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে এই আচার যেমন তৃপ্তি দেয়, তেমনই শরীরের সার্বিক উন্নতিতেও সাহায্য করে।

হেলথ লাইন-এর তথ্য অনুযায়ী, মাত্র এক চামচ বা প্রায় ১০-১১ গ্রাম মেথি দানায় রয়েছে ৩ গ্রাম ফাইবার, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়াও এতে আছে ৩ গ্রাম প্রোটিন, ৩.৭২ মিলিগ্রাম আয়রন এবং ২১.২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। মেথি ভিটামিন সি-এরও একটি চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সারা বছর সুস্থ থাকতে কীভাবে বানাবেন এই উপকারী আচার?

আচারের উপকরণ:

মেথি দানা: আধা কাপ

সরষের তেল: ২ বড় চামচ

দেগি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

হিং: আধা চা চামচ

গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ

মৌরি গুঁড়ো: ১ বড় চামচ

নুন: ৩ চা চামচ (বা স্বাদমতো)

ভিনিগার: আধা কাপ এবং অতিরিক্ত ২ চামচ

প্রথমে একটি পাত্রে সরষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া উঠছে। তেল গরম হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন এবং মিনিটখানেক ঠান্ডা হতে দিন। এবার ওই গরম তেলেই মেথি দানা দিয়ে ১-২ মিনিট নাড়াচাড়া করুন। মনে রাখবেন, এই সময় গ্যাস যেন বন্ধ থাকে। গরম তেলের তাপেই মেথি দানা তৈরি হবে। এরপর এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, হিং এবং মৌরি গুঁড়োসহ বাকি সব মশলা দিয়ে দিন। সবশেষে ভিনিগার মিশিয়ে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। নিয়মিত খাবারে এই আচার যুক্ত করলে আপনার হজমশক্তি যেমন উন্নত হবে, তেমনই মেথির প্রাকৃতি পুষ্টিগুণ শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে।

Follow Us