AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair growth brownie: গজাবে নতুন চুল! ওভেন ছাড়াই বানিয়ে নিন হেলদি টেস্টি চকোলেট ব্রাউনি

No bake chocolate recipe: চুল পড়া (Hair Fall) নিয়ে চিন্তায় ঘুম ওড়ার জোগাড়? চুল পড়া কমাবে দারুণ স্বাদের চকোলেট ব্রাউনি! ওভেন ছাড়াই কীভাবে ঘরে বানিয়ে নেবেন এই পুষ্টিকর পদ, রইল তার সহজ রেসিপি। কী কী লাগবে?

Hair growth brownie: গজাবে নতুন চুল! ওভেন ছাড়াই বানিয়ে নিন হেলদি টেস্টি চকোলেট ব্রাউনি
কীভাবে বানাবেন?Image Credit: Free pik
| Updated on: Aug 13, 2026 | 11:56 AM
Share

চুল পড়া (Hair Fall) নিয়ে চিন্তায় ঘুম ওড়ার জোগাড়? অথচ জিভে জল আনা মিষ্টি দেখলে সামলানোও দায়! তবে পছন্দের মিষ্টির মধ্যে যদি চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কিছু পুষ্টিকর উপাদান থাকে, তবে কেমন হয়? সোশাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ভাব্যা (Vavya) ঠিক তেমনই এক কামাল করে দেখিয়েছেন। তিনি নিয়ে এসেছেন দারুণ এক চকোলেট ব্রাউনি (Chocolate Brownie)-র রেসিপি, যা বানাতে ওভেনের একদম দরকার পড়ে না। আর স্বাদও দুর্দান্ত!

সচরাচর যেসব মিষ্টি দোকানে পাওয়া যায়, সেগুলোতে চিনি আর ক্যালোরি থাকে ভরপুর। তবে এই ব্রাউনির ধরনটা একদম আলাদা। এতে চিনির বদলে ব্যবহার করা হয়েছে শুকনো খোলায় ভাজা কুমড়োর বীজ, কালো তিল আর আখরোট। এই উপাদানগুলিতে জিঙ্ক, আয়রন, ওমেগা-৩ ফ্যাট আর ভিটামিন ই-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। এগুলি শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে পারে, যা চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

আসলে চুলের মূল উপাদানই হল প্রোটিন। সেই কথা মাথায় রেখেই এই রেসিপিতে মেশানো হয়েছে চকোলেট প্রোটিন পাউডার, হালকা শেঁকা ওটস আর গলানো ডার্ক চকোলেট। আর শেষে ওপর থেকে পিনাট বাটার ছড়িয়ে দিলে তো এক কামড়েই কামাল!

তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা জরুরি, শুধু এই ব্রাউনি খেলেই যে রাতারাতি মাথা ভর্তি চুল হয়ে যাবে, তা নয়। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে গেলে সারাদিনের সঠিক খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখা এবং শরীরে হরমোনের ভারসাম্য থাকা খুব দরকার। আর যেহেতু এই ব্রাউনিতে ড্রাই ফ্রুটস ও চকোলেটের মতো তুলনামূলক ভারি উপাদান থাকে, তাই পরিমাণ বুঝে খাওয়াই ভালো।

কীভাবে বানাবেন?

যা যা লাগবে: কুমড়োর বীজ, কালো তিল, আখরোট, ওটস, চকোলেট প্রোটিন পাউডার, গলানো ডার্ক চকোলেট আর খানিকটা পিনাট বাটার।

প্রণালী: কড়াইতে তেল ছাড়াই কুমড়োর বীজ, তিল আর আখরোট খানিকক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা হতে দিন। ওই কড়াইতে ওটসটাও সামান্য শেঁকে নেওয়া ভালো। এবার ঠান্ডা হওয়া বীজ আর আখরোট মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে ওটস, প্রোটিন পাউডার আর গলানো ডার্ক চকোলেট ঢেলে বেশ থকথকে একটা মণ্ড বানিয়ে ফেলুন। একটা চ্যাপ্টা পাত্রে বাটার পেপার বিছিয়ে মণ্ডটা চেপে বসিয়ে দিতে হবে। ওপর থেকে একটু পিনাট বাটার ছড়িয়ে কাঠি বা টুথপিক দিয়ে ঘুরিয়ে সুন্দর নকশা বানিয়ে দিতে পারেন। এরপর ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলেই শক্ত হয়ে যাবে ব্রাউনি। বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই তৈরি!

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা