AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্রিজের যত্নে এই ভুলগুলো করছেন? সাবধান না হলে ১২ টা বাজবে

গুমোট গরম আবহাওয়ায় ফ্রিজের পেছনের কয়েল থেকে তাপ বেরোনো খুব দরকার। অনেকেই জায়গার অভাবে ফ্রিজকে দেয়ালের সঙ্গে একদম লেপ্টে রাখেন। এটি ফ্রিজের কম্প্রেসারের জন্য চরম ক্ষতিকর। দেয়াল আর ফ্রিজের মাঝে অন্তত এক হাত জায়গা ফাঁকা রাখুন।

ফ্রিজের যত্নে এই ভুলগুলো করছেন? সাবধান না হলে ১২ টা বাজবে
| Updated on: Feb 27, 2026 | 5:00 PM
Share

ফাল্গুনের শুরুতেই যে ভাবে রোদের দাপট বাড়ছে, তাতে বোঝা যাচ্ছে চৈত্র-বৈশাখ আসার আগেই এবার গরম পড়বে জমিয়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও বলছে, এবারের গরম হতে পারে বেশ চড়া। মানুষের মতোই এই হুট করে বেড়ে যাওয়া তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খায় বাড়ির রেফ্রিজারেটরও। বিশেষ করে যখন আবহাওয়া হঠাৎ বদলায়, তখন ফ্রিজের সেট-আপেও কিছু পরিবর্তন আনা জরুরি। এই নিয়মগুলো না মানলেই ১২টা বাজবে ফ্রিজের।

থার্মোস্ট্যাটের সেটিংসে নজর দিন

শীতকালে সাধারণত সকলেই ফ্রিজের তাপমাত্রা অনেকটা কমিয়ে রাখেন (অর্থাৎ কুলিং কম থাকে)। কিন্তু বসন্তের এই চড়া রোদে এখন থেকেই থার্মোস্ট্যাটের নব-টি মাঝারি বা ‘মিডিয়াম’ পজিশনে নিয়ে আসুন। বাইরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্রিজের ভেতরের তাপমাত্রাও বাড়তে থাকে, তাই সময় থাকতে সেটিংস ঠিক না করলে খাবার নষ্ট হওয়ার ভয় থাকে।

ফ্রিজ কি দেয়ালের গায়ে লাগিয়ে রেখেছেন?

গুমোট গরম আবহাওয়ায় ফ্রিজের পেছনের কয়েল থেকে তাপ বেরোনো খুব দরকার। অনেকেই জায়গার অভাবে ফ্রিজকে দেয়ালের সঙ্গে একদম লেপ্টে রাখেন। এটি ফ্রিজের কম্প্রেসারের জন্য চরম ক্ষতিকর। দেয়াল আর ফ্রিজের মাঝে অন্তত এক হাত জায়গা ফাঁকা রাখুন। এতে বাতাস চলাচল হবে, ফলে কম্প্রেসার ঠান্ডা থাকবে এবং অকালে বিকল হওয়ার হাত থেকে ফ্রিজকে বাঁচাবে।

দরজার রবার কি আলগা হয়ে গিয়েছে?

অবশ্যই দেখুন ফ্রিজের দরজা ঠিকমতো লাগছে কি না। দরজার চারপাশের রবার যদি আলগা হয়ে যায়, তবে ভেতরের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে আসবে। এতে কম্প্রেসারের ওপর দ্বিগুণ চাপ পড়ে। একটি কাগজ ফ্রিজের দরজায় আটকে দেখুন, যদি কাগজটি টানলে সহজেই বেরিয়ে আসে, তবে বুঝবেন রবার পাল্টানোর সময় হয়েছে।

অপ্রয়োজনীয় বরফ পরিষ্কার বা ডিফ্রস্টিং

অনেকেই অলসতা করে ফ্রিজ ডিফ্রস্ট করেন না। ফ্রিজে বরফের পাহাড় জমলে তা কুলিং কয়েলকে ঢেকে দেয়, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে কিন্তু ঠান্ডা ঠিকমতো হয় না। একবার ফ্রিজটি পুরোপুরি খালি করে ভালো করে ডিফ্রস্ট করে নিন। এতে পুরোপুরি গরমকাল আসার আগে ফ্রিজটি একদম নতুনের মতো সার্ভিস দিতে পারবে।

ধুলোবালি ও ভেন্টিলেশন

ফ্রিজের নিচে বা পেছনে যেখানে মোটর থাকে, সেখানে সারা শীতে প্রচুর ধুলো জমে যায়। এই ধুলো জমার ফলে মেশিন ঠিকমতো ঠান্ডা হতে পারে না। একটি ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে সাবধানে ধুলোগুলো পরিষ্কার করে ফেলুন। এই ছোট্ট কাজটাই আপনার ফ্রিজের আয়ু কয়েক বছর বাড়িয়ে দিতে পারে।