AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিনি ছাড়াই মিষ্টি সুখ! ওজন কমাতে ঘরেই বানান ‘রাগি মোকা মিল্ক কেক’

রাগি, যাকে অনেকে নাচনি বা মাড়োয়া বলেও চেনেন, বহু প্রজন্ম ধরে ভারতীয় খাদ্যতালিকার অংশ। এই শস্যে রয়েছে প্রচুর আঁশ, যা হজম ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অকারণ খিদে কমে, ওজন কমানোতেও সাহায্য করে। রাগির গুঁড়ো ব্যবহারের জন্য কেকের গঠন হয় একটু ঘন ও ভারী, যা ছোট টুকরো করে খেতে সুবিধা হবে। লো ফ্যাট মিল্ক কেককে নরম ও মোলায়েম করে তোলে। তার সঙ্গে কফি ও কোকোর মিশ্রণের সঙ্গে গুড় বা খেজুর বাটা চিনি না থাকলেও স্বাদে একটুও ঘাটতি পড়ে না।

চিনি ছাড়াই মিষ্টি সুখ! ওজন কমাতে ঘরেই বানান 'রাগি মোকা মিল্ক কেক'
| Updated on: Feb 16, 2026 | 5:15 PM
Share

মিষ্টি খেতে ইচ্ছে করছে, অথচ ডায়েটের কড়া শাসন! এমন দ্বন্দ্বে অনেকেই পড়েন। মিষ্টির জন্য যাঁদের মন খারাপ তাঁরা বানাতেই পারেন রাগি মোকা মিল্ক কেক। চিনি ছাড়াই পাবেন মিষ্টির স্বাদ, আবার বাড়তি ক্যালরির ভয়ও নেই।

কীভাবে বানাবেন ‘রাগি মোকা মিল্ক কেক’?

উপকরণ খুবই সাধারণ রাগির আটা আধ কাপ, লো ফ্যাট মিল্ক লাগবে দেড় কাপ, সামান্য কফি ও কোকো গুঁড়ো, গুড়ের পাউডার বা খেজুর বাটা, এলাচ, এক চিমটি খাবার সোডা ও নুন। প্রথমে দুধ গরম করে তাতে কফি-কোকো পাউডার মিশিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে রাগি মিশিয়ে নাড়তে হবে যাতে দলা না বাঁধে। ঘন হলে এলাচ, লবণ ও গুড় বা খেজুর বাটা মেশাতে হবে। শেষে খাবার সোডা দিয়ে ভালো করে নেড়ে ঘি মাখানো পাত্রে ঢেলে আধঘণ্টা রেখে দিলেই তৈরি ‘রাগি মোকা মিল্ক কেক’।

এই কেককে আরও আকর্ষণীয় করতে পারেন উপর থেকে গুঁড়ো বাদাম বা আখরোট ছড়িয়ে। সামান্য কোকো ছিটিয়েও বাড়াতে পারেন কেকের স্বাদ। কলা বা স্ট্রবেরির পাতলা টুকরো দিলে প্রাকৃতিক মিষ্টতা বাড়বে। কুমড়ো বা সূর্যমুখীর বীজ ছড়ালেও টেক্সচারে আসবে চমক।

কী এই রাগি?

রাগি বহু প্রজন্ম ধরে ভারতীয় খাদ্যতালিকার অংশ। এই শস্যে রয়েছে প্রচুর আঁশ, যা হজম ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অকারণ খিদে কমে, ওজন কমানোতেও সাহায্য করে। রাগির গুঁড়ো ব্যবহারের জন্য কেকের গঠন হয় একটু ঘন ও ভারী, যা ছোট টুকরো করে খেতে সুবিধা হবে। লো ফ্যাট মিল্ক কেককে নরম ও মোলায়েম করে তোলে। তার সঙ্গে কফি ও কোকোর মিশ্রণের সঙ্গে গুড় বা খেজুর বাটা চিনি না থাকলেও স্বাদে একটুও ঘাটতি পড়ে না। শিশুদের জন্যও এটি উপযোগী, তবে ছোটদের ক্ষেত্রে কফির পরিমাণ কম রাখা ভালো। ফ্রিজে এয়ারটাইট পাত্রে রেখে দু’দিন পর্যন্ত ভালো থাকে। তাহলে রেসিপি তো জেনেই নিলেন, চটপট বানিয়ে ফেলুন ‘রাগি মোচা মিল্ক কেক’।