AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Friendship Day 2026: বিপদের দিনে কে থাকবে পাশে? সত্যিকারের বন্ধু চিনে নিন এভাবে

Importance of Friends: চারপাশে হাসিমুখের ভিড় অনেক, কিন্তু বিপদের দিনে সত্যিই কে পাশে দাঁড়াবে? সবাই কি আপনার খুশিতে খুশি হয়, নাকি আড়ালে অন্য কিছু লুকিয়ে থাকে? জেনে নিন প্রকৃত বন্ধু চেনার গোপন টিপস। কী বলছে গবেষণা?

Friendship Day 2026: বিপদের দিনে কে থাকবে পাশে? সত্যিকারের বন্ধু চিনে নিন এভাবে
কী বলছে গবেষণা?Image Credit: Free pik
| Updated on: Aug 02, 2026 | 11:24 AM
Share

মানসিক স্বাস্থ্য (Mental Health) ঠিক রাখা ভীষণ জরুরি। কাজের চাপ, পড়াশোনার চিন্তা বা সংসারের নানা ঝামেলা, সব মিলিয়ে মনের ওপর চাপ পড়ে প্রায় সবারই। কিন্তু আপনি কি জানেন, এসব মানসিক স্ট্রেস বা চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় কী? একজন সত্যিকারের বন্ধুর মিষ্টি একটা কথাই বদলে দিতে পারে আপনার সারাদিনের মন খারাপ। কী বলছে গবেষণা?

মনের চাপ কমাতে বন্ধুর জুড়ি মেলা ভার

মন খারাপের কথা মনের মধ্যে চেপে রাখলে কষ্ট কেবল বাড়েই। এমন একজন মানুষকে পাশে দরকার, যার কাছে মন খুলে সব কথা বলা যায়। মার্কিন সংস্থা সিডিসি (CDC)-র তথ্য বলছে, পরিবার ও ভালো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখলে মন ও শরীর, দুই-ই খুব ভালো থাকে।

একজন সত্যিকারের বন্ধু কোনও বিচার না করেই আপনার সব কথা শুনবে। বন্ধুর সঙ্গে খানিকক্ষণ গল্প করলে বা প্রাণখুলে হাসাহাসি করলে কষ্ট কমে। যেকোনও বিপদে বন্ধু পাশে থাকলে যে সাহস পাওয়া যায়, তা মানসিক ভয় ও একা থাকার কষ্ট নিমেষেই কমিয়ে দেয়। সব বন্ধুই কিন্তু মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে না।

প্রকৃত বন্ধু কীভাবে চিনবেন?

  • বিশেষজ্ঞদের মতে, প্রকৃত বন্ধু আপনার কথা মন দিয়ে শুনবেন এবং আপনার ভাবনাকে সম্মান করবেন।
  • আপনার যেকোনও ভালো খবরে বা সাফল্যে তিনি মন থেকে আনন্দ পাবেন।
  • কথায় কথায় আপনাকে ছোট করবেন না সঠিক পরামর্শ দেবেন।
  • যাঁর সঙ্গে সময় কাটালেই সব দুঃখ কষ্ট নিমেষে দূর হয়ে যায়।

কখন ডাক্তারের সাহায্য নেওয়া জরুরি?

বন্ধুরা পাশে থাকলে অনেক কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়, এটা সত্যি। তবে সব সমস্যার সমাধান আবার একা বন্ধুরাও করতে পারেন না। যদি দেখেন পরপর কয়েক সপ্তাহ ধরে আপনার টানা মন খারাপ লাগছে, ঘুম বা খিদের সময় একেবারে ওলটপালট হয়ে গিয়েছে, কিংবা কারও সঙ্গে কথা বলতেই ইচ্ছে করছে না, তবে একদম ফেলে রাখবেন না। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত কোনও বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

Follow Us