AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Day 2026: আপনার সঙ্গী মানসিক চাপে ভুগছেন? রোজ দিন গোলাপ!

Valentine’s Week 2026: আরেকটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে, গোলাপের সুগন্ধ ব্যবহারের পর মানুষের শ্বাসপ্রশ্বাসের গতি ধীর হয় এবং রক্তচাপ সামান্য কমে। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা নিজেরাই জানান, তাঁরা আগের তুলনায় বেশি শান্ত ও আরামদায়ক অনুভব করেছেন। এই ফলাফল ইঙ্গিত দেয় যে গোলাপের গন্ধ শরীরের স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে।

Rose Day 2026: আপনার সঙ্গী মানসিক চাপে ভুগছেন? রোজ দিন গোলাপ!
| Updated on: Feb 06, 2026 | 4:57 PM
Share

রোজ ডে এলেই চারিপাশ ভরে যায় গোলাপের গন্ধে। প্রেমের প্রতীক হিসেবে ভালেবাসার মানুষকে গোলাপ দেওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে। কিন্তু এই গন্ধ কি শুধুই আবেগের সঙ্গে জড়িত, নাকি সত্যিই মানসিক চাপ কমাতে পারে? সাম্প্রতিক একাধিক বৈজ্ঞানিক গবেষণা বলছে আমরা যখন কোনও গন্ধ নিই, তা সরাসরি নাক দিয়ে মস্তিষ্কের যে অংশে পৌঁছয়, সেখানে আবেগ, স্মৃতি ও স্ট্রেস নিয়ন্ত্রণ হয়। এই কারণেই কিছু নির্দিষ্ট গন্ধ মানুষের মনে দ্রুত প্রভাব ফেলে। তার মধ্যে অন্যতম গোলাপের গন্ধ।

জাপানে করা একটি মানবভিত্তিক গবেষণায় দেখা গিয়েছে, গোলাপের তেলের গন্ধ নেওয়ার পর মানুষের শরীরে থাকা স্ট্রেস হরমোন ‘কর্টিসল’-এর মাত্রা কমে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের থুতু পরীক্ষা করে কর্টিসলের মাত্রা মাপা হয়েছিল। গবেষকরা লক্ষ্য করেন, যাঁরা গোলাপের গন্ধ নিয়েছিলেন, তাঁদের শুধু মানসিক নয়, শারীরিক ক্ষেত্রেও স্ট্রেস কমার ইঙ্গিত মিলেছে।

আরেকটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে, গোলাপের সুগন্ধ ব্যবহারের পর মানুষের শ্বাসপ্রশ্বাসের গতি ধীর হয় এবং রক্তচাপ সামান্য কমে। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা নিজেরাই জানান, তাঁরা আগের তুলনায় বেশি শান্ত ও আরামদায়ক অনুভব করেছেন। এই ফলাফল ইঙ্গিত দেয় যে গোলাপের গন্ধ শরীরের স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে।

শুধু ছোট পরিসরের গবেষণা নয়, বড় আকারের গবেষণার বিশ্লেষণেও উঠে এসেছে একই ছবি। একাধিক গবেষণা একসঙ্গে বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গোলাপের অ্যারোমা থেরাপি উদ্বেগ ও মানসিক চাপের লক্ষণ কিছুটা কমাতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন কাজের চাপ বা মানসিক ক্লান্তিতে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে গোলাপের গন্ধ ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

আরও একটি উল্লেখযোগ্য গবেষণায় হাসপাতালের নার্সদের ওপর গোলাপের গন্ধের প্রভাব পরীক্ষা করা হয়। চার সপ্তাহ ধরে নির্দিষ্ট সময়ে গোলাপের সুগন্ধ ব্যবহার করার পর দেখা যায়, নার্সদের কাজজনিত মানসিক চাপ আগের তুলনায় কমেছে। গবেষকদের মতে, নিয়মিত উচ্চ চাপের পরিবেশে কাজ করা মানুষের ক্ষেত্রে গোলাপের গন্ধ দীর্ঘ সময়ের জন্য না হলেও সাময়িক শান্তি দেয়।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে