AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একইরকম মুরগির ঝোল খেয়ে বিরক্ত? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেনের নতুন এই পদ

একইরকম মুরগির ঝোল খেয়ে বিরক্ত? চিন্তা নেই। খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেনের নতুন একটা পদ। যার নাম ইটালিয়ান চিকেন।

| Updated on: May 04, 2025 | 7:16 PM
Share

একইরকম মুরগির ঝোল খেয়ে বিরক্ত? চিন্তা নেই। খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেনের নতুন একটা পদ। যার নাম ইটালিয়ান চিকেন।

যা যা লাগবে—

মুরগির ছোটো ছোটো টুকরো কেজি, রসুনবাটা ৭-৮ কোয়া, আদাবাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ৫টি, কুচোনো পেঁয়াজ ১টি, সয়া সস ১ টেবিল চামচ, টম্যাটো পিউরি ২ টেবিল চামচ, জল অথবা মুরগির স্টক ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, তেল ১ কাপ, নুন স্বাদমতো।

এভাবে তৈরি করুন—

মুরগির টুকরোগুলি ধুয়ে তাতে নুন, ২ চা চামচ তেল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার এবং অর্ধেকটা পেষা মশলা মাখিয়ে আধঘণ্টা রেখে দিন। তেল গরম করে মুরগির টুকরোগুলো বাদামি রং করে ভেজে তুলুন। বাকি তেল গরম করে কুচোনো পেঁয়াজ ভাজুন, বাকি সব মশলা দিয়ে আরও মিনিট দুয়েক ভেজে টম্যাটো পিউরি এবং মাংস দিন। এবারে নুন, বাকি সয়া সস এবং জল বা স্টক দিয়ে ফোটান। সামান্য জলে বাকি কর্নফ্লাওয়ার গুলে দিন। নাড়াচাড়া করে আরও ২ মিনিট ফুটিয়ে নামান এবং গরম গরম পরিবেশন করুন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'

৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার

খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...

রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা

সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...

সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...

পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ

বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা

প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা