AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্লাস্টিকের চেয়ারের মাঝে ফুটো থাকে কেন? ৪ নম্বর কারণটা সবথেকে গুরুত্বপূর্ণ

চেয়ারের মাঝের কিছুটা অংশে প্লাস্টিক না দিতে হলে উপাদান একটু হলেও কম লাগে। একটি বা দুটি চেয়ার তো নয়। লক্ষ লক্ষ চেয়ার তৈরি হয়, তখন প্লাস্টিকের সাশ্রয় অনেকটা বেশি হয় সংস্থার। তবে এটাই একমাত্র কারণ নয়।

প্লাস্টিকের চেয়ারের মাঝে ফুটো থাকে কেন? ৪ নম্বর কারণটা সবথেকে গুরুত্বপূর্ণ
| Updated on: Sep 04, 2026 | 1:57 PM
Share

প্লাস্টিক চেয়ারের মাঝে একটা ফাঁকা গোল ছিদ্র থাকতে দেখেছেন সবাই। টুল হোক বা চেয়ার, পাস্টিকের এই ধরনের আসবাবে ওই ছিদ্র দেখতে পাবেন। বাড়িতে থাকা আসবাবের দিকে তাকালেই বুঝতে পারবেন। কখনও কি ভেবে দেখেছেন, ওই ছিদ্র কেন থাকে? ডিজাইন নাকি কোনও বিশেষ কারণ আছে এর পিছনে?

১. চেয়ারের মাঝের কিছুটা অংশে প্লাস্টিক না দিতে হলে উপাদান একটু হলেও কম লাগে। একটি বা দুটি চেয়ার তো নয়। লক্ষ লক্ষ চেয়ার তৈরি হয়, তখন প্লাস্টিকের সাশ্রয় অনেকটা বেশি হয় সংস্থার। এছাড়া চেয়ারের ওজনও কিছুটা হালকা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সহজ হয়।

২. চেয়ার সহজে আলাদা করা যায়। একটার ওপর আর একটা রাখার সময় যাতে ভিতরের বাতাস আটকে না যায়, সেই বাতাস বের হতে সাহায্য করে এই ছিদ্রটি। এতে এয়ার টাইট বা ভ্যাকুয়াম তৈরি হয় না। যার ফলে একসঙ্গে অনেক চেয়ার জমিয়ে রাখলেও টান দিয়ে খুব সহজেই একটিকে অন্যটি থেকে আলাদা করা যায়।

৩. প্লাস্টিকের চেয়ার সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত বা খোলা জায়গায় বেশি ব্যবহার করা হয়। বৃষ্টি হলে বা জল পড়লে যাতে চেয়ার বা টুলে জল জমে না যায়, ছিদ্র দিয়ে বেরিয়ে না যায়, সে জন্যই এই ব্যবস্থা।

৪. সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হল ভারসাম্য বজায় রাখা। চেয়ারের ঠিক মাঝখানে গোলাকার ছিদ্র থাকায় যখন কেউ তাতে বসে, তখন শরীরের চাপ বা ওজন পুরো চেয়ারে সমানভাবে ছড়িয়ে পড়ে। চারকোনা ছিদ্র করলে কোণগুলোতে ফাটল ধরার ভয় থাকত, কিন্তু গোল ছিদ্র থাকায় চাপ সমানভাবে বিভক্ত হয়ে চেয়ারটি ভেঙে যাওয়ার ঝুঁকি কমে যায়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা