AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের ক্যাফে খুলতে চান? এই ৮ বিষয় কখনই ভুলবেন না

পাহাড়ের নিরিবিলি বা শহরের ব্যস্ত মোড়ে নিজের একটি ছোট্ট ক্যাফে খোলার স্বপ্ন অনেকেরই থাকে। তবে শুধু ভালো কফি বা খাবর বানাতে জানলেই ক্যাফে ব্যবসা সফল হয় না, এর পেছনে প্রয়োজন সঠিক পরিকল্পনা।

| Updated on: Jun 29, 2026 | 5:48 PM
Share
 ক্যাফে খোলার প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক জায়গা বা লোকেশন। এমন জায়গা বাছুন যেখানে মানুষের যাতায়াত বেশি, যেমন— কলেজ-বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, কর্পোরেট অফিসের এলাকা বা কোনও জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

1 / 8
আজকাল মানুষ শুধু কফি খেতে নয়, সুন্দর পরিবেশে সময় কাটাতে এবং ছবি তুলতেও ক্যাফেতে যান। তাই আপনার ক্যাফের একটি নির্দিষ্ট থিম (যেমন— রেট্রো, বইয়ের ক্যাফে, বা মিনিমালিস্টিক) এবং আকর্ষণীয় ইন্টেরিয়র থাকা অত্যন্ত জরুরি।

2 / 8
মেনু কার্ড খুব বেশি বড় বা জটিল না করাই ভালো। কফি ও স্ন্যাক্সের পাশাপাশি আপনার ক্যাফের অন্তত ২-৩টি এমন ‘সিগনেচার ডিশ’ বা পানীয় থাকা উচিত, যা অন্য কোথাও পাওয়া যায় না এবং যা খেতে মানুষ বারবার ফিরে আসবে।

3 / 8
 ব্যবসা শুরুর আগেই সমস্ত আইনি প্রক্রিয়া ও লাইসেন্স নিশ্চিত করুন। ফুড লাইসেন্স (FSSAI), ট্রেড লাইসেন্স, ফায়ার ক্লিয়ারেন্স এবং জিএসটি (GST) রেজিস্ট্রেশনের মতো প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই তৈরি রাখুন, যাতে পরে কোনও আইনি জটিলতা না হয়।

4 / 8
ক্যাফের সাফল্য অনেকটাই নির্ভর করে কর্মীদের ব্যবহার এবং সার্ভিসের ওপর। একজন দক্ষ ‘বারিস্টা’ (কফি মেকার) এবং ভালো শেফ নিয়োগ করুন। পাশাপাশি কাস্টমারদের সঙ্গে কীভাবে ভদ্র ও সভ্য আচরণ করতে হবে, সেই বিষয়ে কর্মীদের সঠিক প্রশিক্ষণ দিন।

5 / 8
 দোকানের ভাড়া, ইন্টেরিয়র, কাঁচামাল এবং কর্মীদের বেতন মিলিয়ে প্রাথমিক বাজেট ঠিক করুন। মনে রাখবেন, ব্যবসা শুরুর প্রথম কয়েক মাস লাভ না-ও হতে পারে। তাই অন্তত ৬ মাসের ব্যাক-আপ মূলধন বা ক্যাশ-ফ্লো হাতে রেখে ময়দানে নামুন।

6 / 8
কফির স্বাদ ঠিক রাখতে ভালো মানের কমার্শিয়াল এসপ্রেসো মেশিন, গ্রাইন্ডার এবং রেফ্রিজারেটরে বিনিয়োগ করুন। যন্ত্রপাতির মান ভালো হলে কাজের গতি বাড়ে এবং কাস্টমারকে দ্রুত ও নিখুঁত সার্ভিস দেওয়া সম্ভব হয়।

7 / 8
আজকের দিনে ব্যবসার প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া। ক্যাফে খোলার আগে থেকেই ইনস্টাগ্রাম বা ফেসবুকে পেজ খুলে প্রচার শুরু করুন। ফুড ব্লগারদের আমন্ত্রণ জানান এবং আকর্ষণীয় অফার দিয়ে কাস্টমারদের আকর্ষণ করুন।

8 / 8
Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?

তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?

ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?

সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া

অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট

আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ

দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন

তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED

ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ

সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?