অহনা দেওল - ইশা, ববি এবং সানি দেওলের আরও একটি বোন আছে, যাঁর নাম অহনা। অভিনয় নয়, অহনা মায়ের মতো নৃত্যশিল্পী হয়েছেন।
1 / 9
আলবিরা খান - সলমন খানের বোন আলবিরা অভিনেত্রী নন। তিনি একজন ফ্যাশন ডিজ়াইনার। ক্যাটরিনা কাইফের খুবই ফেভারিট তিনি। কিছু ছবিও প্রযোজনা করেছেন আলবিরা।
2 / 9
অংশুলা কাপুর - বনি কাপুরের প্রথম স্ত্রী থেকে তাঁর দুই সন্তান অর্জুন এবং অংশুলা। ভাই-বোনদের মতো তিনি অভিনেতা নন। তিনি লেখাপড়ায় ভীষণ ভাল। গুগলে চাকরি করতেন। বর্তমানে হৃত্বিক রোশনের ফ্যাশন অ্যান্ড ফিটনেস ব্ল্যান্ডের অপারেশনাল ম্যানেজার।
3 / 9
মাসাবা গুপ্তা - মা নীনা গুপ্তা দারুণ অভিনেত্রী। কিন্তু মাসাবা নামকরা ফ্যাশন ডিজ়াইনা। যদিও তিনি 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন।
4 / 9
রিয়া কাপুর - অনিল কাপুরের মেয়ে ও সোনম কাপুরের বোন রিয়া অভিনয়কে নিজের কেরিয়ার করেননি। তিনি একজন স্টাইলিস্ট। ফ্যাশনিস্তা বোন সোনমেরও স্টাইলিং করেন তিনি।
5 / 9
ঋদ্ধিমা কাপুর - বাবা ঋষি কাপুর অভিনেতা, মা নিতু কাপুর অভিনেত্রী, ভাই রণবীর কাপুর অভিনেতা; কিন্তু ঋদ্ধিমা তা নন। তিনি জুয়েলারি ডিজ়াইন করেন।
6 / 9
সাবা আলি খান - টাইগার ও শর্মিলার কন্যা, সোহা-সইফের বোন সাবা লাইমলাইট থেকে নিজেকে রেখেছিলেন অনেক দূরে। তিনি জুয়েলারি ডিজ়াইন করেন।
7 / 9
শাহিন ভাট - বোন আলিয়া ভাটের মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি শাহিন। ছবির চিত্রনাট্য লেখেন। সহকারী পরিচালক হিসেবে কাজও করেছেন। লন্ডনে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
8 / 9
শ্বেতা বচ্চন নন্দা - একটা সময় শ্বেতা খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি টিনসেল টাউনে কাজ করতে চান না। স্ত্রী ও মা হিসেবেই নিজের দায়িত্ব পালন করতে চান তিনি। তাঁর একটি ফ্যাশন ব্র্যান্ডও আছে।