West Bengal News Today Highlights: উত্তরবঙ্গে বড় দখল তৃণমূলে, বিজেপি ছাড়লেন অনেকে
Breaking News in Bengali Live Updates: পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠছে দলবদলের অভিযোগ। শনিবার যেমন সিপিএম ছেড়ে প্রতীক-উর-রহমান যোগদান করেছিলেন তৃণমূলে। আলিপুরদুয়ার ফালাকাটা এক নম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১ টি পরিবার। আর যাকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। ভোটের আগে রাজ্যের কোথায় পরিস্থিতি কেমন থাকে সেইটাই এখন দেখার

এখন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই উত্তপ্ত হতে শুরু করল ভাঙড়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। সঙ্গে চলল গুলি। অভিযোগ উঠছে আইএসএফ-এর বিরুদ্ধে। অপরদিকে, জায়গায়-জায়গায় উচ্চ-মাধ্যমিকের সময়ও মাইক বাজানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠছে দলবদলের অভিযোগ। শনিবার যেমন সিপিএম ছেড়ে প্রতীক-উর-রহমান যোগদান করেছিলেন তৃণমূলে। আলিপুরদুয়ার ফালাকাটা এক নম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১ টি পরিবার। আর যাকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। ভোটের আগে রাজ্যের কোথায় পরিস্থিতি কেমন থাকে সেইটাই এখন দেখার…
LIVE NEWS & UPDATES
-
Kolkata: কাশীপুরে বাসস্ট্যান্ডে ৩৩ কেজি গাঁজা-সহ ধৃত ২
- কাশীপুর থানা এলাকার সাউথ সিঁথি বাস স্ট্যান্ড থেকে গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশ।
- প্রায় ৩৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করা হয়েছে দুই জনকে।
- দুই ব্যাক্তি একটি চারচাকা গাড়ি করে দক্ষিণেশ্বরের দিক থেকে উত্তর কলকাতার দিকে যাচ্ছিল।
- অভিযুক্ত রোহিত অধিকারী ও মিথুন ঘোষকে করে জিজ্ঞেস করে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দক্ষিণেশ্বরে ট্রেনে কলকাতায় আসে মাদক।
-
কেষ্টকে ঘিরে কী বলতে চাইলেন সকলে?
-
-
SIR-এ নাম বাদ কেন? জানতে গেলে BLO-কে শাসানি AERO-র!
-
সুষ্ঠু ভোট হলে মুসলিম ভোট পাবে বিজেপি: শুভেন্দু অধিকারী
-
Saokat Molla: শওকতের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি
ভোট আসার আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে আইএসএফ-এর। অভিযোগ, ভাঙড়ের পোলেরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিদর্শনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সওকাত মোল্লা। বিধায়ক জানিয়েছেন, গতকাল তিনি দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন।
-
-
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১১ টি পরিবারের
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নাগরাকাটায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শনিবার রাতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় ১১ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পূনা ভেংরা, জেলা সভাপতি শ্যামল রায় ও অন্যান্য নেতারা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
-
TMC: স্কুলের ক্লাসরুমে অনুমতিহীন ভাবে ঢুকে বিধায়কের হম্বিতম্বি, তৃণমূল শিক্ষক সংগঠনের প্রতিবাদ মিছিল
স্কুলের ক্লাসরুমে অনুমতিহীন ভাবে ঢুকে এক শিক্ষকের উপর স্থানীয় বিজেপি বিধায়কের হম্বিতম্বি করার ঘটনায় এবার রাস্তায় নামলো তৃণমূলের শিক্ষক সংগঠন।
বাঁকুড়ার ইন্দাসে মিছিল ও পথসভা করে বিধায়কের ওই আচরণের তীব্র সমালোচনা করার পাশাপাশি বিধায়কক্র প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ওই সংগঠনের নেতৃত্ব।
বিধায়কের দাবি স্কুলের ওই শিক্ষকের কাছে তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তারপরেও তৃনমূল ঘোলা জলে মাছ ধরতে এভাবে পথে নেমেছে।
-
TMC Joining: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
বিধানসভার নির্বাচনের দিন যাতে এগিয়ে আসছে ততই শুরু হয়েছে দলবদলের খেলা। আলিপুরদুয়ার ফালাকাটা এক নম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১ টি পরিবার। আর যাকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। তৃণমূল -এর জেলা সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায় ও তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্রের উপস্থিতিতে ১ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ৫১টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
একটি যোগদান কর্মসূচির মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্ব। তৃণমূলের দাবি, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আস্থা রেখেই ওই পরিবারগুলি দলে সামিল হয়েছে।
Published On - Feb 22,2026 11:09 AM
