AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেদারনাথ যাত্রার প্ল্যান? ট্রেক শুরুর আগে এই ৮টি বিষয় মাথায় না রাখলে বিপদ হতে পারে

প্রকৃতির কোলে আধ্যাত্মিকতার খোঁজে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পাড়ি জমান কেদারনাথ ধামে। তবে হিমালয়ের ১৬ কিমি দীর্ঘ এই দুর্গম পথ কেবল ভক্তি নয়, পরীক্ষাও নেয় ধৈর্য ও শারীরিক সক্ষমতার। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৭৫৫ ফুট উচ্চতায় এই যাত্রা সফল করতে প্রস্তুতির অভাব থাকলে পড়তে পারেন চরম বিপদে।

| Updated on: Apr 24, 2026 | 6:15 PM
Share
ট্রেক শুরু করার অন্তত এক মাস আগে থেকে নিয়মিত হাঁটা এবং প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ শুরু করুন। কেদারনাথের উচ্চতায় অক্সিজেনের মাত্রা কম থাকে, তাই ফুসফুসের ক্ষমতা বাড়ানো জরুরি।

1 / 8
যাত্রা শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে যাদের হৃদরোগ বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এই উচ্চতায় যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রয়োজনে ফিটনেস সার্টিফিকেট সঙ্গে রাখুন।

2 / 8
কেদারনাথের আবহাওয়া অনিশ্চিত। তাই সাথে অবশ্যই থার্মাল ইনার, ওয়াটারপ্রুফ জ্যাকেট এবং রেইনকোট রাখুন। ভারী জিন্সের বদলে হালকা ও আরামদায়ক ট্র্যাকিং প্যান্ট পরা ভালো।

3 / 8
সাধারণ চটি বা স্নিকার্স পরে ১৬-১৮ কিমি ট্রেক করা কঠিন। ভালো গ্রিপ যুক্ত এবং ওয়াটারপ্রুফ ট্র্যাকিং জুতো ব্যবহার করুন, যা পাহাড়ি পিচ্ছিল পথে আপনাকে ভারসাম্য রাখতে সাহায্য করবে।

4 / 8
ব্যাগে অতিরিক্ত বোঝা না বাড়িয়ে কেবল প্রয়োজনীয় জিনিস রাখুন। সাথে ব্যক্তিগত ফার্স্ট এইড বক্স, পেনকিলার, ব্যান্ডেজ এবং উচ্চতাজনিত অসুস্থতা (Altitude Sickness) মোকাবিলার ওষুধ অবশ্যই রাখুন।

5 / 8
ট্রেকিংয়ের সময় প্রচুর জল পান করুন। সাথে গ্লুকোজ, এনার্জি বার, চকোলেট বা শুকনো ফল রাখতে পারেন, যা তাৎক্ষণিক শক্তি জোগাবে। তবে পাহাড়ে ওঠার সময় ভারী খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

6 / 8
পাহাড়ে দুপুর ২টোর পর আবহাওয়া দ্রুত খারাপ হতে থাকে। তাই চেষ্টা করুন ভোরবেলা (রাত ৩টে বা ৪টে) গৌরিকুণ্ড থেকে ট্রেক শুরু করতে, যাতে সন্ধ্যার আগে কেদারনাথে পৌঁছানো যায়।

7 / 8
উত্তরাখণ্ড সরকারের পোর্টালে চারধাম যাত্রার জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এটি আপনার নিরাপত্তার জন্য জরুরি। যাত্রাপথে কোনো শর্টকাট রাস্তা ব্যবহার করবেন না এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

8 / 8
Follow Us