AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rice kheer: কড়াই নয় হাঁড়ি নয় এবার থেকে সময় বাঁচিয়ে প্রেশার কুকারেই বানিয়ে ফেলুন পায়েস

Rice Kheer using Pressure Cooker: সাধারণত হাঁড়িতে দুধ গরম করে তবেই চাল দিয়ে পায়েস হয়। এবার থেকে হাঁড়ি নয়, প্রেশার কুকারেই বানিয়ে নিতে পারেন পায়েস। রইল সুন্দর রেসিপি

| Edited By: | Updated on: Jan 31, 2024 | 9:33 PM
Share
পায়েস খেতে কার না ভাললাগে! বিশেষত এই শীতের দিনে। এই সময় বাড়িতে বাড়িতে পিছে, পায়েস, পুলি এসব বানানো হয়েই থাকে। নতুন গুড়ের পায়েসের সঙ্গে লুচি, পরোটা, চকলি পিঠে এসব খেতেও লাগে ভাল

1 / 8
বাড়িতে শুভ অনুষ্ঠান মানে পায়েস হবেই। জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন, পুজো, গৃহপ্রবেশ এসবে পায়েস থাকবেই। পায়েস বানানো কিন্তু একটা শিল্প। সুন্দর করে মাপে দুধ, চাল দিলে তবেই পায়েস বানানো যায়

2 / 8
সাধারণত হাঁড়িতে দুধ গরম করে তবেই চাল দিয়ে পায়েস হয়। এবার থেকে হাঁড়ি নয়, প্রেশার কুকারেই বানিয়ে নিতে পারেন পায়েস। রইল সুন্দর রেসিপি

3 / 8
এভাবে পায়েস বানালে গ্যাসও বাঁচবে। চাল ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। ৫০০ গ্রাম দুধ একটা পাত্রে জ্বাল দিতে হবে। দুধ হাতসোয়া গরম হলে গুঁড়ো দুধ মিশিয়ে নিন ৪ চামচ

4 / 8
দুধ ফুটে উঠতে শুরু করলেই গ্যাস অফ করে দিন। চালের জল একদম ঝারিয়ে ঘি মাখিয়ে নিতে হবে। জ্বাল দেওয়া অর্ধেক দুধ প্রেশারে দিয়ে ঘি মাখানো চাল দিন। নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করুন

5 / 8
মিডিয়াম ফ্লেমে ১ টা সিটি দিতে হবে। সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হবে। কিছুক্ষণ বসিয়ে তবেই ঢাকা খুলুন। এবার বাকি দুধ চালে দিয়ে তা দিয়ে পায়েস রান্না করে নিতে হবে। ৫০ গ্রাম চালেই পায়েস বানান

6 / 8
কাজু কিশমিশ দিয়ে পায়েস ফুটিয়ে নিতে হবে আরও ৫ মিনিট। চাইলে দুটো কেশরও দিতে পারেন। প্রেসার কুকারে লো আঁচে এভাবেই বানিয়ে নিন পায়েস। এতে সময় বাঁচবে

7 / 8
যদি বেশি চাল থাকে তাহলে বেশি দুধ লাগবে। ৫০ গ্রাম চালে ৭৫ গ্রাম চিনি দিতে হবে। লো ফ্লেমেই পুরো পায়েসটি রান্না হবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন

8 / 8
Follow Us