AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shilpa Shetty’s Fitness Secret: ৫০ বছর বয়সেও থাকবেন যুবতী, জানুন শিল্পা শেট্টির ফিটনেস-সিক্রেট

Fitness Secret: ৫০ বছর বয়সেও থাকতে পারেন শিল্পা শেট্টির মতো যুবতী। এই বলি-কুইনের জিম করার কথা অজানা নয়, কেবল শিল্পা কেন, কম-বেশি সব তারকাই নিজেদের ফিট রাখতে জিম করেন। তবে শিল্পা কেবল জিম করেন না, তাঁর ফিটনেসের আরও রহস্য রয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ান লেগ স্কোয়াটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শিল্পা।

| Updated on: Mar 20, 2024 | 6:20 PM
Share
বয়স ৫০ বছর ছুঁই-ছুঁই। কিন্তু, এখনও ত্বক থেকে যেমন গ্ল্যামার ঝরে পড়ছে, তেমনই ফিটনেসে ২৫ বছরের যুবতীকেও এখনও টেক্কা দিতে পারেন বলি তারকা শিল্পা শেট্টি কুন্দ্রা। তাঁর এই ফিটনেসের কী রহস্য রয়েছে জানেন?

1 / 8
শিল্পা শেট্টির জিম করার কথা অজানা নয়, কেবল শিল্পা কেন, কম-বেশি সব তারকাই নিজেদের ফিট রাখতে জিম করেন। তবে শিল্পা কেবল জিম করেন না, তাঁর ফিটনেসের আরও রহস্য রয়েছে

2 / 8
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ান লেগ স্কোয়াটের একটি  ভিডিয়ো পোস্ট করেছেন শিল্পা শেট্টি। সেই ভিডিয়োটি থেকে স্পষ্ট, নিয়মিত যোগা করেন শিল্পা। ভিডিয়োটিতে শিল্পা মূলত পায়ের ওয়ার্কআউট দেখিয়েছেন

3 / 8
একটি সরু বেঞ্চে একটি পায়ের উপর দাঁড়িয়ে দুটো হাত বুকের কাছে জোড়া করে আরেকটি পা ঘুরিয়ে কীভাবে দেহের ভারসাম্য রাখা যায়, সেটাই ভিডিয়োটিতে তুলে ধরেছেন শিল্পা শেট্টি। এই পদ্ধতিটি সাধারণ ওয়ার্কআউটের থেকে একটু আলাদা ও কঠিন। তবে ফিটনেস ধরে রাখতে খুব কার্যকরী বলে উল্লেখ করেছেন অভিনেত্রী

4 / 8
পায়ের ওয়ার্কআউটের ভিডিয়োটি ইনস্টায় পোস্ট করে শিল্পা লিখেছেন, সবই ভারসাম্যের খেলা। ফিটনেস সম্পর্কিত তিনি যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে সমর্থ বলেও উল্লেথ করেছেন তিনি। এই ওয়ার্কআউটটি সহজ নয় উল্লেখ করেও ফিটনেস ধরে রাখতে ভক্তদেরও এটি প্র্যাক্টিস করার পরামর্শ দিয়েছেন শিল্পা

5 / 8
শিল্পা যে পোস্টটি করেছেন, সেটি মূলত পায়ের ব্যায়াম। এটির নিয়মিত প্র্যাক্টিস করলে কী উপকার পাওয়া যায়, তাও উল্লেখ করেছেন তিনি। এই ব্যায়ামটি মূলত পায়ের পেশি মজবুত করে তোলে এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধি করে

6 / 8
কোমর-পিঠে ব্যথা থাকলেও এই ব্যায়ামটিতে সুফল মিলবে। বিশেষজ্ঞদের মতে, পায়ের ব্যায়াম করলে দেহের পিছনের পেশিগুলির উপর চাপ পড়ে এবং মজবুত করে তোলে। ফলে কোমর, পিঠের ব্যথা অনেকটা কমে

7 / 8

8 / 8
Follow Us