AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২ এপ্রিল জীবনের মোড় ঘুরে যাবে এই চার রাশির! কী করলেই মিলবে সৌভাগ্য?

জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন আকাশে একই সঙ্গে তৈরি হচ্ছে মঙ্গল-শনি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ। শনি ও মঙ্গলের এই সহাবস্থান একদিকে যেমন সাহস বাড়াবে, অন্যদিকে শৃঙ্খলার মাধ্যমে কঠিন কাজে সাফল্য এনে দেবে। রবি যোগের প্রভাবে কেটে যাবে জীবনের যাবতীয় নেতিবাচকতা, আর সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনও নতুন বিনিয়োগ বা শুভ কাজ করলে তা সফল হওয়া নিশ্চিত।

২ এপ্রিল জীবনের মোড় ঘুরে যাবে এই চার রাশির! কী করলেই মিলবে সৌভাগ্য?
| Updated on: Apr 01, 2026 | 2:54 PM
Share

২০২৬ সালের চৈত্র পূর্ণিমা সাধারণ কোনও পূর্ণিমা নয়। জ্যোতিষবিদদের মতে, এবারের আকাশ সাক্ষী থাকতে চলেছে এমন এক বিরল মহাজাগতিক মুহূর্তের, যা দশকের পর দশক অন্তর ফিরে আসে। আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার পূর্ণিমার ব্রত পালিত হবে। আর ঠিক এই দিনেই গ্রহের ফেরে তৈরি হচ্ছে ত্রিবেণী সঙ্গম— অর্থাৎ তিনটি অত্যন্ত শুভ যোগ। হিন্দু শাস্ত্রে পূর্ণিমা মানেই লক্ষ্মী-নারায়ণের আরাধনা, কিন্তু এবারের তিথিটি বিশেষ করে চার রাশির জাতকদের জন্য আক্ষরিক অর্থেই ‘আলাদিন-এর প্রদীপ’ হতে চলেছে। জেনে নিন আপনার রাশি তার মধ্যে নেই তো?

জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন আকাশে একই সঙ্গে তৈরি হচ্ছে মঙ্গল-শনি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ। শনি ও মঙ্গলের এই সহাবস্থান একদিকে যেমন সাহস বাড়াবে, অন্যদিকে শৃঙ্খলার মাধ্যমে কঠিন কাজে সাফল্য এনে দেবে। রবি যোগের প্রভাবে কেটে যাবে জীবনের যাবতীয় নেতিবাচকতা, আর সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনও নতুন বিনিয়োগ বা শুভ কাজ করলে তা সফল হওয়া নিশ্চিত।

কার কার ভাগ্য ফিরছে?

মেষ রাশি: মেষ জাতকদের জন্য এই পূর্ণিমার দিন আশির্বাদের মতো। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার গতি পাবে। মঙ্গল গ্রহের শুভ প্রভাবে কাজের জায়গায় সম্মান বাড়বে এবং পুরনো কোনও বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা হাতে আসতে পারে।

সিংহ রাশি: রবির প্রভাব সিংহ রাশির ওপর সবথেকে বেশি। যারা সরকারি চাকরি বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের পদোন্নতি বা বড় কোনও সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি মিটে গিয়ে মনে শান্তি আসবে।

বৃশ্চিক রাশি: সম্পত্তি কেনাবেচা বা নতুন যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে। মঙ্গল ও শনির জুটিতে ব্যবসায় বড় কোনও চুক্তি সাক্ষর হওয়ার যোগ রয়েছে। শরীরের পুরনো কোনও সমস্যা থেকেও মুক্তি মিলবে।

কুম্ভ রাশি: নিজের রাশিতে শনির অবস্থানের কারণে কেরিয়ারে বড়সড় মোড় আসতে চলেছে। এই সময় কুম্ভ রাশির জাতকরা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন, যা ভবিষ্যতে আর্থিক ভিত শক্ত করবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল।

সৌভাগ্য ফেরাতে পূর্ণিমার দিন কী কী করবেন?

এই বিশেষ দিনে রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত জরুরি, এতে মানসিক অস্থিরতা কমে। যেহেতু পূর্ণিমা এবার বৃহস্পতিবার পড়েছে, তাই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চরণে কেশর মিশ্রিত দুধ অর্পণ করা সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে। সামর্থ্য অনুযায়ী চাল, চিনি বা সাদা পোশাক দান করলে জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়।

Follow Us