Holi Chandra Grahan 2024: হোলির দিনেই গ্রহণের ছায়া! রঙের উত্সব ফিকে হওয়ার আগে চন্দ্রগ্রহণের সময় জানুন
Lunar Eclipse 2024: এই উত্সব আদতে বসন্তকে স্বাগত জানানোর জন্য পালিত হয়। শুধু তাই নয়, কৃষি মরশুমের সূচনা থেকে শুরু করে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের প্রতীক হল এই দোলযাত্রা। আর বসন্ত মানেই পলাশ ফুল। বসন্তের মূর্ত প্রতীক হল এই কমলা রঙের সুন্দর ফুল। বাংলার সঙ্গে দোলযাত্রার এক অনন্য সংযোগ রয়েছে।

বছরের প্রথম চন্দ্রগ্রহণ আর রঙের উত্সব একই দিনে ঘটতে চলেছে। রঙবেরঙের উত্সব আজ বলে নয়, প্রাচীন ও জনপ্রিয় হিন্দু ঐতিহ্য। এই উত্সব আদতে বসন্তকে স্বাগত জানানোর জন্য পালিত হয়। শুধু তাই নয়, কৃষি মরশুমের সূচনা থেকে শুরু করে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের প্রতীক হল এই দোলযাত্রা। আর বসন্ত মানেই পলাশ ফুল। বসন্তের মূর্ত প্রতীক হল এই কমলা রঙের সুন্দর ফুল। বাংলার সঙ্গে দোলযাত্রার এক অনন্য সংযোগ রয়েছে। হোলির সঙ্গে হোলিকা দহন পালিত হয় ঠিক আগের দিন। ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৫ মার্চ চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে। রঙ, আনন্দ ও ভ্রাতৃত্বের উত্সবে গ্রহণের ছায়া পড়ায় এদিনটি যে আরও বিশেষ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে একটাই স্বস্তি যে, ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নের জবাব চাইছেন বহুজন।
২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে?
ক্যালেন্ডার অনুসারে, এই বছর ২৫ মার্চ পালিত হতে চলেছে রঙের উত্সব। শুধু তাই নয়, ২৫ মার্চও ঘটতে চলেছে চন্দ্রগ্রহণও। এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ১০টা ২৪ মিনিটে ও শেষ হবে ৩টে ১ মিনিটে। চন্দ্রগ্রহণের দিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট। চন্দ্রগ্রহণের সূতক সময় ৯ ঘন্টা আগে শুরু হয়। সূতক সময়ে কোন শুভ কাজ, পুজোপাঠের মতো শুভ অনুষ্ঠান ইত্যাদি পালন করা উচিত নয়। প্রথা মেনে এই সময়ে মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়। তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই এর সুতক সময়ও বৈধ হবে না।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে?
আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিকের কিছু অংশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এবছর হোলিকা দহন কবে ঘটবে?
ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই গ্রহণের সূতক সময়ও বৈধ হবে না। এটাই স্বস্তি। তবে এদিন পালিত হবে হোলিকা দহন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, হোলিকা দহনে চন্দ্রগ্রহণের কোনও প্রভাব পড়বে না। তবে পঞ্জিকা অনুসারে, পূর্ণিমা তিথি শুরু হওয়ার পর অর্থাত্ আগামী ২৪ মার্চ রাতেই হোলিকা দহন উত্সব পালিত হবে। ফাল্গুন পূর্ণিমা তিথি ২৪ মার্চ, সকাল ৮টা ১৩ মিনিটে শুরু হবে। শেষ হবে ২৫ মার্চ সকাল ১১টা ৪৪ মিনিটে।
