Malmas 2023: ৩ বছর পর শুরু হয়েছে পুরুষোত্তম মাস! আজ এই কাজ করা নিষিদ্ধ কেন, জানুন
Malmas in Bengali: অনেকের কাছে প্রশ্ন হল, এইমাসে কেন শুভ কাজ করা হয় না, কেন বিষ্ণুর এত প্রিয় এই মাস? তবে শুভ কাজ নিষিদ্ধই নয়, এই মাসে বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকাই ভালো। এই কাজ করলেই বিপদে পড়তে পারেন নিজেই।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ জুলাই থেকে শুরু হয়েছে পুরুষোত্তম মাস। শ্রাবণ মাসের সঙ্গে সঙ্গে এই মাস ভগবান বিষ্ণুরও খুব প্রিয় একটি মাস। এ বছর মলমাস বা পুরুষোত্তম মাস চলবে আগামী ১৬ অগস্ট পর্যন্ত। হিন্দুধর্মে মলমাসের গুরুত্ব অপরিসীম। তবে এই মাসকে অশুদ্ধ মাসও বলা চলে। কারণ এই বিশেষ মাসে সাধারণত কোনও শুভ অনুষ্ঠান পালিত হয় না। ক্যালেন্ডার অনুসারে, মলমাস প্রায় ৩ বছর অন্তর পালিত হয়। পাশাপাশি এবার ১৯ বছ পর কাকতালীয় যোগ নিয়ে শুরু হয়েছে মলমাস। অনেকের কাছে প্রশ্ন হল, এইমাসে কেন শুভ কাজ করা হয় না, কেন বিষ্ণুর এত প্রিয় এই মাস? তবে শুভ কাজ নিষিদ্ধই নয়, এই মাসে বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকাই ভালো। এই কাজ করলেই বিপদে পড়তে পারেন নিজেই। সাধারণভাবে এই মাসে পুজোপাঠ, যজ্ঞ, তপস্যা করাও নিষিদ্ধ।
মলমাসে কোন কোন কাজ করা নিষিদ্ধ
প্রায় ৩ বছর অন্তর পালিত হয় মলমাস। সনাতন শাস্ত্র অনুসারে, এই মাস অধিক মাস বা অতিরিক্ত একটি মাস। চন্দ্র ও সৌর বর্ষের মধ্য়ে সামঞ্জস্য রাখার জন্যই এই অতিরিক্ত মাস ক্যালেন্ডারে স্থান পায়। কতকটা ইংরেজি ক্যালেন্ডারে লিপিয়ারের মতো।
ক্যালেন্ডার অনুসারে, এই মাস যেহেতু বাড়তি একটি মাস, তাই গোটা মাসজুড়ে কোনও শুভ কাজ পালন করা হয় না। কোনও বৈদিক কাজ পালিত হয় না এই সময়। মলমাসে বিবাহ, মুণ্ডন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, ভূমিপূজন প্রভৃতি শুভকাজ নিষিদ্ধ। এছাড়া মলমাসে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করা উচিত নয়। নতুন চাকরি বা ব্যবসা শুরু করাও উচিত নয়। এ ছাড়া যে কোনও উপবাস রাখা, ভগবানের জন্য বিশেষ পুজো করা. জমি ক্রয় করা নিষিদ্ধ বলেমনে করা হয়।
মলমাসে রসুন-পেঁয়াজ, মাংস-মদ, ডিম, ওষুধ, বাসি খাবার, মধু, ভাতের ফ্যান, মুগ ডাল, মুসুর ডাল, উরদের ডাল, শাক-সবজি, তিলের তেল, সরিষা, বাঁধাকপি ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকা উচিত।
মলমাসে কোন কোন কাজ করলে পূণ্যলাভ করবেন
মলমাসে সর্বোচ্চ দান করা উচিত বলে মনে করা হয়। গরিব-দুঃখীকে সাহায্য করতে পারেন। মলমাসে দান করলে গ্রহের প্রভাব ও পূর্বজন্মের অশুভ কর্ম থেকে মুক্তি পাওয়া যায়। মলমাসে সর্বাধিক সময় ভগবান বিষ্ণুর পুজো করলে লাভবান হতে পারেন আপনি। মলমাসে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন। মলমাসের সময়, একজনের উচিত খাঁটি ও সাত্ত্বিক খাবার খাওয়া খেতে পারেন। সৎ আচরণ করুন।
এই সময় তিল, ছোলা, চীনাবাদাম, চাল, মটর, শসা, আম, পিপল, জিরা, সুপারি, রক সল্ট, কাঁঠাল, গম, সাদা ধান, মুগ, ঘি, ধনে, মরিচ ইত্যাদি খাওয়া উচিত বলে বিশ্বাস করা হয়। অধিক মাসে ভগবান সত্যনারায়ণের আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী উভয়ের কৃপায় প্রচুর ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারেন।
