AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Club: আজই ISL-এর ২য় কিস্তির টাকা দেওয়ার শেষ দিন, কোন দিকে এগোচ্ছে ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ?

DHFC: গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলে সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি। কিন্তু এরপরেই ক্লাবটির আয় নিয়ে তদন্ত শুরু হয় ফলে সব আটকে যায়। এমনকি, মেসির আগমনের দিন কেন ডায়মন্ড হারবার অল স্টার্সকে খেলানো হয়, এই নিয়েও চর্চা তুঙ্গে ওঠে।

Abhishek Banerjee Club: আজই ISL-এর ২য় কিস্তির টাকা দেওয়ার শেষ দিন, কোন দিকে এগোচ্ছে ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ?
Image Credit: TV9 Bangla GFX
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 1:17 PM
Share

কলকাতা : চলছে ডুরান্ড কাপ। এর মধ্যেই আবার চর্চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এফসিকে নির্ধারিত সময়ের মধ্যে টাকা মেটানোর কথা বলেছিল ফেডারেশন। যদি তারা টাকা দিতে না পারে, তাহলে ১৩ দলকে নিয়েই খেলা হবে আইএসএল। এবার এই ক্লাবকে রীতিমতো সময়সীমা বেঁধে দিল ফেডারেশন।

সূত্রের খবর, আজ, বুধবার দুপুর ২টোর মধ্যে দ্বিতীয় দফার পেমেন্ট ক্লিয়ার করার নির্দেশিকা ছিল ডায়মন্ড হারবারের জন্য। তবে ইতিমধ্যেই সেই সময় বাড়ানোর আবেদন করেছে অভিষেকের ক্লাব। আজ দুপুরের মধ্যে ৫৫ লক্ষ টাকা জমা দিতে হবে ফেডারেশনের কাছে। কিন্তু অভিষেকের ক্লাব সময় বাড়ানোর আবেদন করার ফলে আদৌ এআইএফএফ সময় বাড়ায় কিনা, সেই দিকে আগ্রহ সবার। ইতিমধ্যেই কলকাতা লিগ, ডুরান্ড কাপে নেই ডায়মন্ড হারবার এফসি। গত বছর ডুরান্ডে রানার্স হওয়া সত্ত্বেও এবছর তাদের খেলতে নেওয়া হয়নি। তবুও, আইএসএলের জন্য তাদের সুযোগ দিল ফেডারেশন।

যদিও, গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলে সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি। কিন্তু এরপরেই ক্লাবটির আয় নিয়ে তদন্ত শুরু হয় ফলে সব আটকে যায়। এমনকি, মেসির আগমনের দিন কেন ডায়মন্ড হারবার অল স্টার্সকে খেলানো হয়, এই নিয়েও চর্চা তুঙ্গে ওঠে। আইএফএল চ্যাম্পিয়ন হিসেবে প্রাপ্য পুরস্কার থেকে প্রথম ৫৫ লক্ষ টাকা দেওয়া হলেও বাকিটা আজই দেওয়ার শেষ দিন বলে জানা গিয়েছে।

এআইএফএফ আগেই জানিয়েছিল, ১৪ আগস্টের মধ্যে সব ক্লাবকে আইএসএলের মোট ১.১ কোটি টাকা দিতে হবে। সেই টাকা অধিকাংশ ক্লাবই জমা দিয়ে দিলেও অনেকেই দিতে পারেনি। জামশেদপুর এফসি টাকা না দিয়ে তাদের ক্লাবই তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার যদি ডায়মন্ড হারবারও না খেলে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাবে।

Follow Us