AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 Quarter Final Fixture: ২০১৪র স্মৃতি ফিরিয়ে আবার নক-আউটে মুখোমুখি মেসি-জাকা, এক নজরে দেখে নিন শেষ আটের সূচি!

World Cup 2026: এই বিশ্বকাপে অনেক চমক দেখছেন দর্শকরা। আন্ডারডগ দল হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছে কেপ ভার্দে, প্যারাগুয়ে, নরওয়ে, কানাডার মতো দলগুলি। পর্তুগালকে প্রথম ম্যাচে আটকে দিয়েছিল ডি আর কঙ্গো। কেপ ভার্দে দুরন্ত কামব্যাক করেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে।

FIFA World Cup 2026 Quarter Final Fixture: ২০১৪র স্মৃতি ফিরিয়ে আবার নক-আউটে মুখোমুখি মেসি-জাকা, এক নজরে দেখে নিন শেষ আটের সূচি!
মেসি, হাল্যান্ড ও এমবাপেImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 11:29 AM
Share

আমেরিকা : বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) প্রায় শেষের পথে। গ্ৰুপ পর্ব, রাউন্ড অফ ৩২, ১৬ পেরিয়ে এবার লড়াই শেষ আটের (Quarter finals)। সেখান থেকে চারটে দল যাবে সেমিফাইনালে। গতকাল আর্জেন্টিনা (Argentina) মিশরকে (Egypt) হারিয়ে দেওয়ার পর আগ্রহ বেড়ে গিয়েছিল, মেসিদের (Lionel Messi) প্রতিপক্ষ কে হবে তাই নিয়ে। সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (Switzerland vs Colombia) ম্যাচের বিজয়ীই খেলবেন আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে, সুইজারল্যান্ড আজ গভীর রাতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দেওয়ার পর প্রকাশিত কোয়ার্টার ফাইনালের সূচি। আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে গ্র্যানিট জাকাদের সুইজারল্যান্ডের।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি :-

১) মরক্কো বনাম ফ্রান্স – ১০ জুলাই, রাত দেড়টা

২) স্পেন বনাম বেলজিয়াম – ১১ জুলাই, রাত সাড়ে বারোটা

৩) ইংল্যান্ড বনাম নরওয়ে – ১২ জুলাই, রাত আড়াইটে

৪) আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড – ১২ জুলাই, সকাল সাড়ে ছটা

শেষ আটে যে ৮টি দল উঠেছে, তার মধ্যে ৬টি দলই ইউরোপিয়ান দেশ। একটি আফ্রিকান দেশ (মরক্কো) ও একটি ল্যাটিন আমেরিকান দেশ (আর্জেন্টিনা) উঠেছে শেষ আটে। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ হওয়ার ফলে আবার স্মৃতি ফিরল ২০১৪ বিশ্বকাপের। সেই বছরেও বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১-০ ফলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ১১৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যাঞ্জেল দি’মারিয়া। তবুও ফাইনালে উঠে জার্মানির কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। এবার আবার ১২ বছর পর সেই ম্যাচের স্মৃতি ফিরল বিশ্বকাপে।

এই বিশ্বকাপে অনেক চমক দেখছেন দর্শকরা। আন্ডারডগ দল হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছে কেপ ভার্দে, প্যারাগুয়ে, নরওয়ে, কানাডার মতো দলগুলি। পর্তুগালকে প্রথম ম্যাচে আটকে দিয়েছিল ডি আর কঙ্গো। কেপ ভার্দে দুরন্ত কামব্যাক করেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে একই সঙ্গে এই বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। ৮ গোল করে এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি। ৭ গোল করে মেসির পরেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হাল্যান্ড। ৬ গোল করে ফেললেন ইংল্যান্ডের হ্যারি কেনও। তবে শেষ অবধি কে টিকে থাকেন ও কে গোল্ডেন বুট পান, সেই দিকেই নজর থাকবে দর্শকের।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন