AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Highlight Updates: বালিগঞ্জ ফাঁড়িতে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, মমতার তৃণমূলকে দেখে উঠল চোর স্লোগান

| Edited By: | Updated on: Jul 09, 2026 | 7:16 AM
Share

West Bengal Highlight Updates: পুলিশের এনকাউন্টারে ছেলের মৃত্যুতে দুঃখিত নন বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মা। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি জানিয়ে বলেন, “বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।”

West Bengal NEWS Highlight Updates: বালিগঞ্জ ফাঁড়িতে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, মমতার তৃণমূলকে দেখে উঠল চোর স্লোগান
তৃণমূলের বিক্ষোভImage Credit: Tv9 Bangla

কলকাতা: বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশের বন্দুক ছিনিয়ে সে গুলি চালিয়েছিল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। আবার বারুইপুরকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আবার প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগে ৭ চিকিৎসককে শোকজ করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ (বুধবার) হাইকোর্টের অনুমতিতে কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Jul 2026 03:13 PM (IST)

    কালীঘাট তৃণমূলের বিক্ষোভ ঘিরে অশান্তি

    বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করছিল তৃণমূল। পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের মিছিল দেখেই চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা। বচসা-ধস্তাধস্তি-হাতাহাতি চলতে থাকে দু’পক্ষের মধ্যে। বাজানো হয় মাছ চোর গান।

  • 08 Jul 2026 02:13 PM (IST)

    Dhupguri: ক্লাবঘর থেকে উদ্ধার ‘নিখোঁজ’ তরুণীর দেহ

    • নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে।
    • ধূপগুড়ি থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার।
    •  তাদের দাবি, তরুণী নিখোঁজ হওয়ার পর থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে চাইলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।

    বিস্তারিত পড়ুন: ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ তরুণী, কয়েক ঘণ্টা পর ক্লাবঘরে উদ্ধার ঝুলন্ত দেহ

  • 08 Jul 2026 01:30 PM (IST)

    Baruipur encounter: মৌসুমী কয়াল থেকে তামান্নার মা, বারুইপুরে এনকাউন্টার নিয়ে কে কী বলছেন?

    • ২০১৩ সালের ৭ জুন। উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল।
    • আবার গত বছর নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ১০ বছরের তামান্না খাতুনের।
    •  আজ (বুধবার) বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর মুখ খুললেন কামদুনির নির্যাতিতার ভাই ও দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।
    • পুলিশের পদক্ষেপকে সমর্থন করলেন তামান্নার মাও। কী বললেন তাঁরা?

    বিস্তারিত পড়ুন: ফের হবে এনকাউন্টার? কামদুনি থেকে কালীগঞ্জ উঠছে এক স্বর

  • 08 Jul 2026 12:13 PM (IST)

    Baruipur victim’s father reaction: এনকাউন্টারে অন্যতম অভিযুক্তের মৃত্যু নিয়ে কী বললেন নির্যাতিতার বাবা?

    • তাঁর মেয়েকে ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। খবর পেয়েছেন তিনি।
    • বুধবার সকালে এনকাউন্টারের খবর পেয়ে বারুইপুরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন, পুলিশের উপর তাঁর আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরও তাঁদের পুরো ভরসা রয়েছে বলে জানালেন।
    • নির্যাতিতার বাবা বলেন, “পুলিশের উপর আস্থা রয়েছে। সরকারের উপর ভরসা ও আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল যে কথা দিয়েছেন, সেই মতো কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ ভরসা আছে আমাদের।”

    বিস্তারিত পড়ুন: ‘দাদা বলেছেন শুধু আমার কাজ দেখে যাও’, এনকাউন্টার শুনেই বললেন নির্যাতিতার বাবা

  • 08 Jul 2026 11:04 AM (IST)

    Murshidabad Medical College: ৭ চিকিৎসককে শোকজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের, কেন?

    • প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য বিশেষ ভাতা পান। সেই ভাতা পেয়েও সরকারি নির্দেশিকা উপেক্ষা করে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ।
    • সাতজন চিকিৎসককে শোকজ করল মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
    • সেই নোটিস পেয়ে সাতজনের মধ্যে ৬ জন ইতিমধ্যে উত্তর দিয়েছেন। সূত্রের খবর, উত্তর সন্তোষজনক না হওয়ায় বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।

    বিস্তারিত পড়ুন: বিশেষ ভাতা নিয়েও প্রাইভেট প্র্যাকটিস? চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

  • 08 Jul 2026 10:56 AM (IST)

    Baruipur Case: বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা

    • নাবালিকাকে ধর্ষণ ও খুনে জড়িতদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • একইসঙ্গে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায়ও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই যুবককে নির্দোষ বলে মন্তব্য করে গতকাল তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন।
    •  মুখ্যমন্ত্রী নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর এবার বড় সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল। 

    বিস্তারিত পড়ুন: বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই বড় সিদ্ধান্ত পুলিশের

  • 08 Jul 2026 10:50 AM (IST)

    Baruipur Case: এনকাউন্টারে ছেলের মৃত্যুতে দুঃখিত নন অভিযুক্তের মা

    • পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার।
    • ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্তের মা।
    • ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে…’, এনকাউন্টারের খবর শুনে অভিযুক্তের মা বললেন ‘খুব ভালো হয়েছে’

  • 08 Jul 2026 10:48 AM (IST)

    Baruipur Case: ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের

    •  পুলিশি এনকাউন্টারে (Encounter) মৃত্যু বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে (Baruipur Crime) অন্যতম এক অভিযুক্তের।
    • ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় ওই অভিযুক্ত।
    • এর পরই পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের।
    • এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে (CCTV Footage)।

    বিস্তারিত পড়ুন: বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরে এনকাউন্টারে মৃত অভিযুক্ত

  • 08 Jul 2026 10:37 AM (IST)

    Mamata Banerjee: হাইকোর্টের অনুমতি পেয়ে আজ কলকাতার রাজপথে মমতা

    • কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে। আজ (বুধবার) কলকাতার রাস্তায় মিছিল করতে পারবেন ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
    • মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদলত জানিয়েছে, বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে মিছিল।
    • যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে।
    • এদিন দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। হাজার জনের বেশি মানুষ মিছিলে যোগ দিতে পারবেন না।

Published On - Jul 08,2026 10:34 AM

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...