AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত ‘আহত’ হার্দিক

Indian Cricket: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ অক্টোবর, এরপর রয়েছে ওয়ানডে সিরিজ। বর্তমান পরিস্থিতিতে নিউজিল্যান্ড সফরে হার্দিকের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। খুব সম্ভবত জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে আসতে পারেন তিনি।

Hardik Pandya: বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত 'আহত' হার্দিক
হার্দিক পান্ডিয়াImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 4:13 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলে আবার চোটের ধাক্কা। ডান পায়ের সিনে নতুন করে ছোট পাওয়ায় অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে তাঁর খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

চোট বারবার ভুগিয়েছে হার্দিককে। এবার খুব বেশি ক্রিকেট খেলতেও পারেননি তিনি। এই কারণেই ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল হার্দিককে। কিন্তু চোটের কারণে আদৌ তিনি খেলতে পারবেন কি না, এই নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আগামী বছরই আছে ওডিআই বিশ্বকাপ। তাই হার্দিককে সম্পূর্ণ ফিট অবস্থাতেই চাইছেন দলের কোচ গৌতম গম্ভীর। তাঁকে ফিট অবস্থায় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বারবার চোট পাওয়ার ফলে তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট।

গম্ভীর বলেন, বিশ্বকাপে যাওয়ার আগে পর্যাপ্ত ম্যাচ খেলে ছন্দে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য অনুযায়ী, হার্দিক এমন একজন ক্রিকেটার যিনি ৬/৭ নম্বরে ব্যাট করার পাশাপাশি ১০ ওভার বল করতে পারবেন – এই ধরণের অলরাউন্ডার খুব বেশি ভারতীয় দলে নেই। গম্ভীর আরও বলেন, বিশ্বকাপের আগে হার্দিকের পর্যাপ্ত ম্যাচ টাইম ও ছন্দ প্রয়োজন। বিশ্বকাপে গিয়ে অর্ধেক প্রস্তুতি নিয়ে খেলার সুযোগ নেই – তাই তাঁর ফিটনেস ও ম্যাচ ফিট থাকা – দুইই নিশ্চিত করতে হবে। কিন্তু হার্দিকের চোটের ফলে আপাতত সব পিছিয়ে গেল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ অক্টোবর, এরপর রয়েছে ওয়ানডে সিরিজ। বর্তমান পরিস্থিতিতে নিউজিল্যান্ড সফরে হার্দিকের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। খুব সম্ভবত জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে আসতে পারেন তিনি।

Follow Us