AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, Brazil vs Japan: পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, জাপানকে হারিয়ে নকআউটে সেলেকাওরা!

Neymar Jr: ব্রাজিলের পরবর্তী ম্যাচ ৬ জুলাই, রাত দেড়টায়। আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ীর সঙ্গে রাউন্ড অফ ১৬তে খেলবে ব্রাজিল। আজকের ম্যাচে খেলেননি নেইমার। গোটা ম্যাচ বেঁচে বসেই দেখলেন তিনি। রাউন্ড অফ ১৬-র ম্যাচে কি খেলবেন নেইমার?

FIFA World Cup 2026, Brazil vs Japan: পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, জাপানকে হারিয়ে নকআউটে সেলেকাওরা!
ব্রাজিলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 9:57 AM
Share

ব্রাজিল – ২ (ক্যাসেমিরো, মার্টিনেলি) : জাপান – ১ (সানো)

হিউস্টন : এই ব্রাজিলকেই (Brazil) দেখার জন্য গোটা রাত জেগে থাকেন ফুটবল সমর্থকরা। এই ব্রাজিলকেই দেখতে পাড়ি দেওয়া যায় কয়েক হাজার মাইল। নেইমার (Neymar JR.) না থাকা সত্ত্বেও যে এই ব্রাজিল কতটা সফল হতে পারে, তা জানতেই দেখা যায় ব্রাজিলের খেলা। তবে, মঙ্গল রাতে ব্রাজিল যে খেলাটা দেখাল, তাতে তাদের প্রশংসা না করে উপায় নেই। জাপানের (Japan)  বিরুদ্ধে ১-০ পিছিয়ে ২-১ জিতে রাউন্ড অফ ১৬তে (Round of 16) পৌঁছে গেল সেলেকাওরা।

জাপানের থেকে ব্রাজিল ধারে-ভারে অনেকটাই এগিয়ে। কিন্তু তবুও প্রথমার্ধে ব্রাজিলের উপর বারবার চাপ দিচ্ছিল এশিয়ার দৈত্যরা। ২৯ মিনিটে এগিয়ে যায় জাপান। মাঝমাঠ থেকে উপরে উঠে অনেকটা ভিতরে একা ঢুকে পড়েন তিনি। তারপর নিচু শটে গোল করে দেন সানো। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। এই গোলই সানোর জাপানের জার্সিতে প্রথম গোল। প্রথমার্ধে ১-০ এগিয়ে ড্রেসিংরুমে ফেরে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে ব্রাজিল। লুকাস পাকুয়েতার বদলে মাঠে আসেন এন্ড্রিক। তারপর থেকেই যেন খেলায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্গেলহাসের ক্রস থেকে হেডে ৫৫ মিনিটে গোল করেন ক্যাসেমিরো। এই গোলের ফলে তিনি ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় বয়স্ক গোলদাতা হয়ে গেলেন। এরপর থেকেই বারবার জাপান বক্সে আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। ম্যাথিউজ কুনহার বদলে মাঠে আসেন মার্টিনেল্লি। কিন্তু ভিনিসিয়াস, গ্যাব্রিয়েলদের সব আক্রমণই কোথাও গিয়ে নিষ্ফলা হয়ে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষার্ধে গিয়ামারাসের থেকে বল পান মার্টিনেল্লি। জাপানের গোলরক্ষকের সামনে গিয়েও বল জালে ঠেলে দিতে ভুল করেননি আর্সেনালের এই লেফট উইঙ্গার। দুরন্ত কামব্যাক করে ম্যাচ জিতে নিল ব্রাজিল।

এই ম্যাচে জয়ের পর রাউন্ড অফ ১৬-তে পৌঁছে গেল সেলেকাওরা। তাদের পরবর্তী ম্যাচ ৬ জুলাই, রাত দেড়টায়। আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ীর সঙ্গে রাউন্ড অফ ১৬তে খেলবে ব্রাজিল। আজকের ম্যাচে খেলেননি নেইমার। গোটা ম্যাচ বেঁচে বসেই দেখলেন তিনি। রাউন্ড অফ ১৬-র ম্যাচে কি খেলবেন নেইমার? সেই উত্তরের জন্যই আগ্রহী ফুটবলবিশ্ব।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো