AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gyaneshwari Yadav: কমনওয়েলথে রুপোজয়ী জ্ঞানেশ্বরীকে বিশেষ সম্মান দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী!

Bishnu Dev Sai: কমনওয়েলথে ৫৩ কেজি বিভাগে রুপো জিতেছেন ছত্তিশগড়ের ২৩ বছর বয়সী এই অ্যাথলিট। এই প্রতিযোগিতায় তিনি ১৯৯ কেজি ওজন তুলেছিলেন। এর ফলেই রুপো পেয়ে যান জ্ঞানেশ্বরী। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর এই সাফল্য বাকি ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাবে।

Gyaneshwari Yadav: কমনওয়েলথে রুপোজয়ী জ্ঞানেশ্বরীকে বিশেষ সম্মান দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী!
জ্ঞানেশ্বরী যাদবImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 6:14 PM
Share

রায়পুর : কমনওয়েলথ গেমস ২০২৬-এ পদক জয়ের পর বড় সম্মান পেলেন ভারতের ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব। সোমবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই নিজের সরকারি বাসবভনে ডেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাঁর জন্য ৩০ লক্ষ টাকার নগদ পুরস্কার ও বিশেষ পদোন্নতি দিয়ে ডিএসপি পদে নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কমনওয়েলথে ৫৩ কেজি বিভাগে রুপো জিতেছেন ছত্তিশগড়ের ২৩ বছর বয়সী এই অ্যাথলিট। এই প্রতিযোগিতায় তিনি ১৯৯ কেজি ওজন তুলেছিলেন। এর ফলেই রুপো পেয়ে যান জ্ঞানেশ্বরী।

প্রথমবার কমনওয়েলথ গেমসে সুযোগ পেয়েই এই সাফল্য এককথায় অভাবনীয়। তাঁকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর এই সাফল্য ছত্তিশগড় ও গোটা দেশের জন্য গর্বের বিষয়। গ্লাসগো যাওয়ার আগে জ্ঞানেশ্বরীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল বলে জানান বিষ্ণু দেব সাই। এমনকি পদক জয়ের পর তিনি ভিডিও কল করে শুভেচ্ছাও জানান। যদিও ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলিট ২০২৩ সালের অগস্টে রাজনন্দগাঁও নামক একটি জেলায় ছত্তিশগড় পুলিশের এএসআই পদে নিযুক্ত হয়েছিলেন। এবার তাঁকে সেখান থেকে বিশেষ প্রমোশন দিয়েছে সরকার। এরপরেই তাঁকে ডিএসপি পদে নিযুক্ত করা হল। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর এই সাফল্য বাকি ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাবে।

কমনওয়েলথে রুপো জয়ের পর তাঁকে নিজের বাসভবনে ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে বাবা-মার সঙ্গে যান জ্ঞানেশ্বরী। তারপরেই মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার তুলে নেন তিনি। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই জানিয়েছেন, “জ্ঞানেশ্বরীর এই সাফল্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও লড়াইয়ের ফল। সীমিত সুযোগ-সুবিধে থাকলেও তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্য রাজ্যের যুবসমাজকে অনুপ্রাণিত করবে।” তাঁর এই সাফল্যের পর রাজ্য সরকার আধুনিক প্রশিক্ষণ সহ সব রকম সহায়তার কথা ঘোষণা করেছে। ভবিষ্যতে যাতে আরও বেশি ক্রীড়াবিদ ছত্তিশগড় রাজ্য থেকে খেলাধুলোর নানা প্রতিযোগিতায় অংশ নেয়, তেমন আশা তাঁর।

Follow Us