AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digvesh Rathi ভিডিয়ো: পাঁচ বলে পাঁচ উইকেট! পন্থের অস্ত্র দিগ্বেশ রাঠির কামাল

IPL 2025, Lucknow Super Giants: নোটবুক সেলিব্রেশনের কারণে জরিমানাও করা হয়েছে। এরপরও দমানো যায়নি। সানরাইজার্স ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায়ও জড়ান। যে কারণে এক ম্যাচের নির্বাসনও দেওয়া হয়। সেই দিগ্বেশ রাঠি এ বার তাক লাগানো বোলিং করলেন স্থানীয় টুর্নামেন্টে।

Digvesh Rathi ভিডিয়ো: পাঁচ বলে পাঁচ উইকেট! পন্থের অস্ত্র দিগ্বেশ রাঠির কামাল
Image Credit: PTI FILE
| Updated on: Jun 16, 2025 | 11:28 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে প্লে-অফে উঠতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস। পুরো টুর্নামেন্টে হতাশ করেছেন ক্যাপ্টেন ঋষভ পন্থও। লিগ পর্বের শেষ ম্যাচে ক্যাপ্টেন দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। রেজাল্ট যাই হোক, লখনউয়ের বড় প্রাপ্তি দিগ্বেশ রাঠির মতো স্পিনার। শুরু থেকেই আলোচনায় ছিলেন। তাঁর পারফরম্যান্সের পাশাপাশি আলোচনা হয়েছে সেলিব্রেশন নিয়ে। নোটবুক সেলিব্রেশনের কারণে জরিমানাও করা হয়েছে। এরপরও দমানো যায়নি। সানরাইজার্স ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায়ও জড়ান। যে কারণে এক ম্যাচের নির্বাসনও দেওয়া হয়। সেই দিগ্বেশ রাঠি এ বার তাক লাগানো বোলিং করলেন স্থানীয় টুর্নামেন্টে। টানা পাঁচ বলে পাঁচ উইকেট!

আইপিএলে ১৩ ম্যাচ খেলেছিলেন। নিয়েছেন ১৪ উইকেট। লখনউ বোলিং আক্রমণে ধারাবাহিকতা দেখিয়েছেন দিগ্বেশ। ইকোনমি রেটও দুর্দান্ত। স্থানীয় টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে তাঁর বোলিংয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এক্স হ্যান্ডল থেকে বার্তা দিয়েছেন।

লখনউ এক্স হ্যান্ডল থেকে ক্যাপশন দিয়েছে, ‘দিগ্বেশ রাঠি, ফাইভ স্টার’। অন্য দিকে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, ‘দিগ্বেশ রাঠির বোলিং দেখে উচ্ছ্বসিত। ৫ বলে ৫ উইকেট! ওর প্রতিভার আরও একবার ঝলক দেখা গেল।’ সব মিলিয়ে সাত উইকেট নেন দিগ্বেশ। এর মধ্যে টানা পাঁচ বলে পাঁচ উইকেটও।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?