AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দলের দাম ১৮ হাজার কোটি, বোলাররা দাম পাবেন?

আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। তার আগেই চায় দল বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে। কারণ, একবার এই বিক্রি হয়ে গেলেই ভারতীয় বোর্ডকে জানানো যাবে। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে প্রায় ৩ মাস। ফলে, এই বছর না হলেও আগামী আইপিএলে নতুন মালিকের তত্ত্বাবধানে খেলতে পারে আরসিবি।

দলের দাম ১৮ হাজার কোটি, বোলাররা দাম পাবেন?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 5:29 PM
Share

কলকাতা : আইপিএল শুরুর আগেই চর্চায় রয়েছে আরসিবি। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি হয়ত বিক্রি হয়ে যেতে পারে। দুটি কোম্পানির মধ্যে চলছিল লড়াই। এবার শোনা যাচ্ছে, আরসিবির মালিকানায় আগ্রহী এমন এক সংস্থা, যারা একই সঙ্গে আরসিবি ও রাজস্থান – দুই দল কিনতে আগ্রহী। এই সংস্থা প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচে দল কিনতে আগ্রহী হয়েছে। ২৮ মার্চ শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ। এর মধ্যেই নতুন করে আরসিবিকে নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

বহুদিন ধরেই শোনা যাচ্ছে আরসিবির বিক্রি হয়ে যাওয়ার খবর। শুরুতে ৫টি কোম্পানি কিনতে আগ্রহ দেখিয়েছিল। ধীরেধীরে সংখ্যাটা কমে যায় ২-এ। সুইডেনের সংস্থা ইকুইটির বিরুদ্ধে ছিল মণিপাল হাসপাতাল, সিঙ্গাপুরের সংস্থা টেমসেক ও আমেরিকার সংস্থা কেকেআরের (কোহলবার্গ ক্রেভিস রবার্টস) সম্মিলিত সংস্থা। এবার নতুন করে আসরে নেমেছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও আমেরিকান বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের মিলিত কোম্পানি। শোনা গিয়েছে, ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস দলটি কেনার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে কোম্পানিটি। দরপত্রও জমা দিয়েছে তারা। কিন্তু আরসিবির ক্ষেত্রে এখনও দরপত্র জমা দেয়নি তারা। জমা দিলে আরও তীব্র হবে আরসিবির ক্রয়ের লড়াই। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক কোম্পানি গ্লেজার্স ও কোভিডের টীকা তৈরী করা কোম্পানি সিরাম ইনস্টিটিউট ও তার মালিক আদর পুনাওয়ালা কিনতে আগ্রহী থাকলেও পরে তাঁরা নাম তুলে নেন। এরপরই আসরে নেমেছে এই কোম্পানি। জানা গিয়েছে, আরসিবির বাজারদর ১৮ হাজার কোটি টাকা রেখেছিল বর্তমান মালিক ডিয়াজিওর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে কোম্পানিরা দল কিনতে আগ্রহী, তারা সেই অর্থ দিতে আগ্রহী। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে তারা। যদি কেউ কেনে তাহলে আরসিবি হবে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি দল। এর আগে ২০২১ সালে বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কা প্রায় ৭৯০০ কোটি টাকা দিয়ে কিনেছিলেন আইপিএল দল লখনৌ সুপার জায়ান্টস। এবার সেই রেকর্ডও ভেঙে ফেলতে পারে আরসিবি।

আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। তার আগেই চায় দল বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে। কারণ, একবার এই বিক্রি হয়ে গেলেই ভারতীয় বোর্ডকে জানানো যাবে। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে প্রায় ৩ মাস। ফলে, এই বছর না হলেও আগামী আইপিএলে নতুন মালিকের তত্ত্বাবধানে খেলতে পারে আরসিবি। কিন্তু কোন দল তাদের কিনবে, এই নিয়েই আগ্রহী আরসিবি সমর্থকরা। মালিকরা দল বিক্রি নিয়ে ভাবলেও আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার চিন্তিত থাকবেন দলের বোলিং নিয়ে। ভাল বোলার থাকলেও প্রস্তুতি ম্যাচেই রান উঠেছে আড়াইশোর কাছাকাছি। যদি আইপিএলেও এই একই অবস্থা দেখা যায়, তাহলে ট্রফি এবারেও জেতা কঠিন হয়ে যাবে আরসিবির জন্য।

Follow Us
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?